পাহাড়ের যোনি বেয়ে নেমে আসে গেরুয়া বসন
সমুদ্রে চাষ করে বুনে রাখা প্যাসিফিক নুন
এই নুন স্বাদ আনে নিরামিষ দেহের কোণায়
শিমুলের জড় আসে, কোয়া কোয়া স্বদেশি রসুন।
এই নুন স্বাদ নিতে মুখ ঢেকে নেমেছে অশোক।
খুব ক্ষ্যাপা লক্ষণ। খিলজির মাংসাশী পাপ
মাথায় চড়েছে। লবণের সমস্ত চাষ আজ
রাখাইন তরুণীর একমুঠ বুকের বোঁটায়।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



