somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীদের প্রতি সমাজের যে আইন বা দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে তার পরিবর্তন দরকার

০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা তৃতীয় প্রজন্মের মানুষ । আজকের এই তৃতীয় প্রজন্মে এসে আমরা কম্পিউটার পেয়েছি, পেয়েছি ইন্টরনেট, পেয়েছি প্রজন্মের সর্বাধুনিকতম আবিষ্কার ও প্রযুক্তি । এসেছে আমাদের সমাজ ব্যবস্থায় পরিবর্ত । এসেছে রাজনৈতিক ধারার নিয়ম কানুনেরও পরিবর্তন। এত কিছুর পরও আমাদের সমাজে নারীরা অবহেলিত ও বঞ্চিত।

এইটা আমি মানি যে, আমাদের বর্তমান সমাজ তাদের জন্য নির্দিষ্ট একটি দিবস দিয়েছে, তাদের জন্য সরকার করেছে আইনের ব্যবস্থা । কিন্তু নারীরূপী একজন মানুষের নিরাপত্তা ও মানুষের মত বেঁচে থাকার অধিকার কি আমাদের নারীরা এখনও পেয়েছে।

এখনও আমাদের সমাজে একজন নারীকে অমানবিক অত্যাচার সহ্য করতে হয়। যার কোন প্রতিকার হয়নি । তাদের ব্যাপারে অতীত থেকে যা চলে এসেছে এখনও তাই চলছে । সমাজ আজ তাদের জন্য শুধু আইন আর দিবসের ব্যবস্থায় করেছে এর থেকে বেশি কিছু নয়।

বর্তমান সময়ে শহরে বসবাস করা নারীরা হয়ত কিছুটা আধুনিক হয়ে নিজেকে সময়ের সাথে মানিয়ে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু তাদের সংখ্যাও হাতে গুনা কয়েকজন। গ্রামীন সমাজ ব্যবস্থায় এখনও চলছে নারীদের উপর অমানবিক অত্যাচার । যার কোন বিচার নেই, নেই কোন শেষ।

একজন নারী যখন কোন পুরুষের লোলুপ দৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সমাজের সমাজপতিদের করেছ বিচার প্রার্থনা করে, তখন সমাজপতিদের বিচারে একজন নিরাপরাধ নারীর শাস্তি হয় বেশি। বেশ কিছু দিন আগে কোন এক পত্রিকায় পড়েছিলাম, " কোন এক গ্রামে এক ধর্ষিত নারীর বিচার করতে গিয়ে সমাজ পতিরা সেই ধর্ষিতা নারীর মুখে চুন কালি মাখিয়ে, মাথা কামিয়ে পুরো গ্রাম ঘুরানোর শাস্তি দিয়েছে আর সেই পিশাচ পুরুষটি অল্প কিছু মুচলেকা দিয়েই ছাড়া পেয়ে গেছে।..." হায়রে এটাই আমাদের সমাজ ব্যবস্থা। যেখানে আমরা শুধু মুখে নারী মুক্তির আন্দোলন করে করে মুখে ফেনা তুলে ফেলছি, আর তারই আড়ালে এক পৈশাচিক হিংস্র অত্যাচারীকে লুকিয়ে রেখেছি।

আগেকার সমাজ ব্যবস্থায় নারী চার দেওয়ালে বন্দি ছিল । যত অত্যাচার, সুখ- আনন্দ যাই তাদের ভাগ্যে ছিল তারা তা মুখ বুঝে সয়ে গেছে, এখনও যাচ্ছে। পার্থক্য শুধু এইটুকু যে, সেই সেময় তারা বেশির ভাগ ক্ষেত্রেই তাদের আপন জনদের মাধ্যমে অত্যাচারিত হয়েছে। আর এখন ঘর এবং বাহির সব জায়গাতে তারা অত্যাচারিত হয়ে যাচ্ছে ।

আমারা তাদের ঘরের সেই চার দেওয়াল থেকে বাইরে এনেছি ঠিক । কিন্তু ঘরের বাইরে তাদের জীবন আর সম্মানের নিরাপত্তা দিতে পারিনি।

সময় এসেছে আমাদের সেইসব চিন্তাধারা বদলানোর । সময় হয়েছে তাদেরও মানুষের মর্যাদা প্রদানের। সময় হয়েছে পক্ষপাতি বিচার ব্যবস্থা বদলানোর, ন্যায়-এর প্রতিষ্ঠা করার ।

সময় হয়েছে নারী পুরুষের পার্থক্যভুলে সবার একাত্ম হওয়ার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×