আমাদের সবার মধ্যে অনেকের জীবনেই একটা সময় ছিলো যখন একটা নির্দিষ্ট ফোন নাম্বার সবসময়ই আমাদের মোবাইলের ডায়াল কল লিস্টে প্রথমেই থাকতো.. নাম্বারটা খুজতে কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে যাওয়ার প্রয়োজন হতো নাহ..
সেই একই নাম্বার একটা সময় হাস্যকর ভাগ্যের পরিহাসে অথবা একপক্ষের অবহেলায় চলে যায় Yesterday তে.. তারপর চলে যায় আরো পেছনের তারিখে.. এভাবে একটা সময় আর ডায়াল, রিসিভ বা মিসকল লিস্টেও সেই নাম্বারটা থাকে না.. নাম্বার টা কন্টাক্ট বা ফোন বুকে ঘুমিয়ে থাকে কোনো এক কোণে..
হঠাৎ হঠাৎ নাম্বারটাতে কল দিতে খুব ইচ্ছে করে.. খুঁজে বের করে কল দিবো-কি দিবো না, এই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে তারপর "না থাক " এটা বলে আর কল দেওয়া হয় না.. অনেকদিন পর একটা সময় আসে যখন হঠাৎ আর কল দিতেও তেমন ইচ্ছে করেনা..
স্মৃতি গুলো তে জমে ধুলো আর ঝাপসা হয়ে যায় সেই সব অতীত..
তারও অনেক পরে একটা সময় আসে যখন দেখা যায় সেই নাম্বারটা খুঁজেই পাওয়া যায় না.. যে নাম্বারটা এত ভালো করে মুখস্ত ছিলো, সেই নাম্বারটার শেষের বা মাঝের এক-দুইটা সংখ্যা আর মনেই পড়ছে না..!
কোন এক মধ্যরাতে হঠাৎ মন খুব খারাপ হয়ে যায়, হয়তোবা সেদিন একটু একটু বৃষ্টি পড়ে, একঘেয়েমি ঝিরি ঝিরি বৃষ্টি অথবা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি.. তখন বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠে, একটা হাহাকার জেগে উঠে.. নাম্বারটা যে মানুষটার তার ছবি হঠাৎ মনে ভেসে উঠে বারবার..
আচ্ছা, মানুষটা এখন কোথায় আছে.? কেমন আছে.? হাত বাড়ালেই যাকে ছোঁয়া যেত, চোখ মেললেই যাকে দেখা যেত, সে এখন কাছে থেকেও যোজন যোজন দূরে....!
জীবনের ঘাত-প্রতিঘাতে বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারিনা.. তবুও শত অধিকারের হাজারো অভিমান বুকে চেপে আমরা অনেকেই বেঁচে থাকি..
এভাবেই হয়ত জীবনের দিনগুলো পার হতে হতে একদিন সব লেনদেন শেষ করে হারিয়ে যাওয়া হবে কোনো এক বিষন্ন মেঘমালার ভীড়ে....!!
ভালো থাকুক সবার হারিয়ে যাওয়া প্রিয় কাছের সেই মানুষ গুলো....


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

