আপনি সিগারেট খান?
নাহ। খাই না।
কেন খান না?
ভাল লাগে না, তাই খাই না।
কেন ভাল লাগে না?
আশ্চর্য ! কেন ভাল লাগেনা সেটা জানিনা , আমি ধুঁয়া খাই না। ধুঁয়া খাইতে ভাল লাগে না ।
অবন্তীঃ কিনতু আমার ভাল লাগে।
আমিঃ তোমার ভাল লাগে মানে? তুমি সিগারেট খাও !!! I'm shocked
অবন্তীঃ আরে নাহ। পাগল নাকি! আমি খাব কেন? মানে ছেলেদের সিগারেট খাওয়া দেখতে আমার ভাল লাগে। খুব ভাল লাগে। জোশ একটা ব্যাপার।
আমিঃ ও
অবন্তীঃ I love bad boys
আমিঃ একটু explain কর
অবন্তীঃ মানে bad boys গুলা ব্লু জিন্স আর ফিটেড টি-শার্ট পড়ে যখন মুখে সিগারেট ধরায় । উফফ !! জোশ লাগে। কি ভাব ! অনেকটা Hrithik Roshan Hrithik Roshan লাগে।
আর যদি বাইক থাকে, বাইকটা যখন স্টার্ট দেয়, উম্মা, মন চায় পেছনের ফাঁকা জায়গায় আমি বসে যাই । কি রোমান্টিক তাই না ? বয়ফ্রেন্ড সিগারেটের ধুঁয়া ছাড়তে ছাড়তে বাইক চালাচ্ছে আর পেছনে গার্ল ফ্রেন্ড তাকে জড়িয়ে ধরে বসে আছে।
আমিঃ ( মুখটা বোয়াল মাছের মত করে ) ও। ভাল।
অবন্তীঃ আপনি খান না কেন। আপনিও খাবেন। আপনাকেও চরম মানাবে। জোশ লাগবে আপনাকে। আপনারও সব ঠিক আছে, শুধু ঐ একটা জায়গায়ই আপনি মার খেয়ে গেছেন। আপনি সিগারেট খান না। ধুর !! পুরুষ মানুষ সিগারেট খাবে না এটা কেমন কথা! সিগারেট না খেলে ছেলেদের কেমন জানি পুরুষ পুরুষ লাগে না । এক কাজ করেন আজ থেকেই খাওয়া স্টার্ট করেন।
আমিঃ ইয়ে অবন্তী আমি যাই, কাজ আছে। কাজের মাঝে ১০ মিনিটের বেশি ব্রেক নিলে বস রাগ করবেন।
অবন্তীঃ রাগ করলেন নাকি?
আমিঃ ( একটা শুকনো হাসি দিয়ে ) আরে নাহ রাগার কি আছে।
বিঃদ্রঃ তো পুরো কথোপকথনের পোস্টমর্টেম করলে যা বুঝা যায়, সিগারেট না খেলে Bad Boy হওয়া যায় না, আর Bad Boy না হলে Hrithik Roshan Hrithik Roshan লাগে না। আর Hrithik Roshan Hrithik Roshan না লাগলে রোমান্টিক হওয়া যায় না ।
ওক্কে নো প্রবলেম, সিগারেট খাওয়া স্টার্ট করতে হবে । মুখে আগুন জ্বালাইয়া জিন্স আর ফিটেড টি-শার্ট পইড়া বাইক নিয়া উড়া-উড়ি করতে হবেরে মনা ।
( অবন্তী নামটা কাল্পনিক, প্রকৃত নাম প্রকাশ না করার কঠিন শর্ত দেয়া আছে )
---- (দ্বীন মুহাম্মদ সুমন -- ১৪ অক্টোবর, ২০১৪)
আমার ফেসবুক প্রোফাইল :

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

