আজ অনেকদিন পর মনটা খুব খারাপ। খুব একা একা লাগছে নিজেকে।
মনে হচ্ছে ইশ যদি এমন হোত ---
আমারও এমন কেউ থাকত যে, আমাকে পাগলের মত ভালবাসত, আমার অনেক খেয়াল রাখত, দিন-রাত সবসময় আমার কথা ভাবত। আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারতনা।
৫ মিনিট পর পর আমাকে এভাবে ফোন দিয়ে বিরক্ত করত—
এই ভাত খাইসো?
আবার একটু পরেই আবার ফোন- এই গোসল কর নাই এখনও ?
আবার ফোন- এই জান কি কর এখন তুমি?
আবারও ১ মিনিট পরেই ফোন- I love you Janu…
ওহ মাই গড আবার ফোন-
তোমার না ফোন দেবার কথা ছিল lunch এর আগে? তুমি আমাকে একটুও ভালবাসনা…
আমি বলতাম : আরে বাবা আমি এই মাত্রই ফোন দিতাম। বসের রুমে ছিলাম, মিটিং চলছিল। আমিও তোমাকে অনেক ভালবাসি জান।
সে গাল ফুলিয়ে রাগ করে ফেলত, নাহ তুমি আর আগের মত আমাকে ভালবাস না। তুমি আমার কেউ না। বলে রেগে ফোনটা কেটে দিত। আমি তার উপর বিরক্ত হতাম। সে এক মধুর অত্যাচার। আর এই মধুর অত্যাচারের নাম ভালবাসা।
সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে তার জন্য একটা Cadbury Chocolate কিনে নিতাম। বাসায় গিয়ে দেখতাম, ওমা আমার মিষ্টি বউটার রাগ দেখি এখনও ভাঙেনি। আমি রুমে ঢুকেই তাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতাম, সে ফিক করে হেসে ফেলত। মুহূর্তেই তার সব রাগ পানি হয়ে যেত। :!>
তাকে বলতাম এই চল আজ আমরা বাইরে ডিনার করি, গাড়ি ড্রাইভ করে চলে যেতাম ধানমন্ডি এরিয়ার কোন রেস্টুরেন্টে, সেখানে Candle Night Dinner করতাম।
রাতে দুজন বিছানায় ঘুমিয়ে পড়তাম সে সাথে সাথে ঘুমিয়ে পড়ত আর আমি জেগে থাকতাম, তার ঘুমন্ত মুখ খানার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতাম, আহ কি মায়াবী সেই মুখখানা- তার ঘুমন্ত নিষ্পাপ মুখখানা দেখে আমার সারাদিনের সব ক্লান্তি উড়ে যেত মুহূর্তে। আহ কি সুখ। আমি বাঁচতে চাই অনন্তকাল, এভাবেই তার নিষ্পাপ মিষ্টি মুখখানা দেখে যেতে চাই। :#>
এমন একটা জীবন পেলে কতইনা ভাল হোত। কিন্তু এই সবই অলীক কল্পনা।
(দ্বীন মুহাম্মদ সুমন -- ১৩ এপ্রিল, ২০১৪)
আমার ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/dinmuhammadsumon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

