somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিসত্তার নভোনীল দীর্ঘশ্বাস

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিসত্তার নভোনীল দীর্ঘশ্বাস

সৈ য় দা আ ই রি ন জা মা ন

আকাশলীনা


আকাশলীনা কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘কবিতা’ পত্রিকায় আশ্বিন ১৩৪৪ সংখ্যায়। এরপর ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে প্রকাশিত হয় অগ্রহায়ণ ১৩৫৫ বঙ্গাব্দে। কাব্যগ্রন্থটির নামকরণ থেকেই বোঝা যায়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভ‚মিতে রচিত। চারটি ব্লকে কে আকাশলীনা কবিতাটির অবয়ব বিন্যাস কবিতার পংক্তি সংখ্যা-১৬। আকাশলীনা নামে কবিতাটির নামকরণ করা হলেও প্রথম পংক্তিতে কবি বা কথক ‘সুরঞ্জনা’ নামে একজনকে সম্বোধন করেছেন এবং তাকে যথাস্থানে গিয়ে নির্দিষ্ট একজন যুবকের সঙ্গে কথা বলতে বারণ করেছেন। অসংখ্য তারকা শোভিত অনিন্দ্য সুন্দর রাতে কথক সুরঞ্জনাকে তার কাছে ফিরে আসতে অনুরোধ জানিয়েছেন। সুরঞ্জনা অন্য যুবকের প্রতি অভিনিবিষ্ট হয়ে পড়েছে। মাঠে, ঢেউয়ে, হৃদয়ে কোথাও অর্থাৎ হৃদয়ের আঙ্গিনায় কথক আর তাকে খুঁজে পাচ্ছেন না। নাম না জানা যুবকের সঙ্গে কবির মনোলীনা ক্রমাগত দূর থেকে দূরে সরে গেছে। তৃতীয় ব্লকে কথক জানতে চেয়েছেন ঐ যুবকের সঙ্গে তার কী কথা! কবি প্রশ্নবিদ্ধ করেছেন সুরঞ্জনাকে, নিজে হয়েছেন আশ্চর্য। কথকের মনে হয়েছে- সুরঞ্জনা যেন মাটিতে লীন আর তার প্রেমিক মৃত্তিকা উৎপন্ন ঘাস। অন্য যুবকের সঙ্গে সুরঞ্জনার এই একান্ততায় কবি বেদনা-বিধুর হয়ে পড়েছেন। তাই যন্ত্রণাক্লিষ্টবোধে জর্জরিত হয়ে তিনি আহাজারি করেন:

সুরঞ্জনা

তোমার হৃদয় আজ ঘাসঃ

বাতাসের ওপারে বাতাস

আকাশের ওপারে আকাশ।

শেষ পর্যন্ত যুবকের সঙ্গে একাকার হয়ে সুরঞ্জনার হৃদয় ঘাসে পরিণত হয়েছে এবং বাতাস ও আকাশের অন্তহীন পথে পাখা মেলেছে। ইতঃপূর্বে আমরা বনলতা সেন নামক অনন্যসাধারণ এক নারীকে কথক বা কবির সমগ্র সত্তার সঙ্গে লীন হয়ে থাকতে দেখেছি।

এই কবিতার পরিপ্রেক্ষিত সম্পর্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অশ্বশক্তির অধিনায়ক এডলফ হিটলার এবং তার প্রেমিকা আঙেলিকা রাউবালের কথা মনে পড়ে যায়। মেয়েটিকে হিটলার সত্যিই ভালবেসেছিলেন, তবে তার প্রতি ছিল নানা বিধি-নিষেধ। হিটলারের অমতে মেয়েটি করো সঙ্গে কথা বলতে পারতো না এবং কোথাও যেতে পারতো না। রাউবাল ভিয়েনার একজন আর্টিস্টকে ভালবাসত এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে। হিটলার যখন নুরেমবার্গ শহর ছেড়ে রায়রট শহরের দিকে যাচ্ছিলেন তখন তিনি মৃত্যু সংবাদ পান। হয়তো মেয়েটির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল। দ্বন্দ্বটি হতে পারে ‘আকর্ষণ-আকর্ষণ-দ্বন্দ্ব’, নয়তো ‘আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব’। ‘আকর্ষণ-আকর্ষণ-দ্বন্দ্বে সে সিদ্ধন্তহীনতায় ভুগছে- ভিয়েনার ঐ যুবকের কাছে ফিরে যাবে, না হিটলারের কাছে থেকে যাবে। ‘আকর্ষণ-বিকর্ষণ-দ্বন্দ্ব সে যুবকের প্রতি আকর্ষণ অনুভব করেছে কিন্তু হিটলারের ভয়ে তা প্রকাশ করতে পারেনি। কারণ হিটলারের নৃশংসতা নিশ্চয় রাউবালের অজানা ছিল না। আত্মহত্যার পর মেয়েটির স্মৃতি হিটলারকে দীর্ঘকাল আচ্ছন্ন করে রেখেছিল এবং তিনি অনেকটা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×