অরণ্যে পাখির চোখে-৩: হাস্যকর শান্তিমিছিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অসন্তোষের শহরে ২৫শে ফেব্রুয়ারী আমার প্রথম সকালটি উদয় হল। ২০১০ সাল। ঘুম থেকে ওঠেই ছুটলাম শহরের দনিপ্রান্তে গোলাবাড়িতে। গতরাতে কারফিউর মধ্যেই সেখানে দুইটি বাঙালী বাড়ি পোড়ানো হয়েছে। ইব্রাহীমের বাইকে চড়ে অগ্নিদগ্ধ বাড়িতে গেলাম। সামনের রাস্তায় টহলরত সেনাদল। তাদের ছবি তুলতে চাইতেই আপত্তি জানালেন। পরে পরিচয় দিতেই বললেন, চলন্ত অবস্থায় নেয়া যাবে। সেখান থেকে শহরে ফিরতেই দেখি একটি শান্তি মিছিল বের করা হয়েছে। সরকারী দল আওয়ামী লীগের একাংশই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন সরকারি অফিসে কর্মরত পাহাড়ীরাই মিছিলের ভরসা। মিছিলটি শহরের কয়েকটি মোড় ঘুরে ডিসি অফিসে যায়। পথেই পুর্ণিয়ার সঙ্গে দেখা হল। আগের রাতে কোথায় থাকব তাকে বলা হয়নি। সে ভীষন অভিমান করল। আসলে ভুলে গিয়েছিলাম তাকে জানানো দরকার। আমার মাঝে মধ্যেই এ ধরনের অসামাজিক ধরনের ভুল হয়ে যায়। যাহোক মা চাইলাম। ডিসি অফিসে গিয়ে দেখি টেলিভিশন চ্যানেলের তারকা রিপোর্টার কেরামত উল্লাহ বিপ্লব। দৃশ্যত যেমন সুপুরুষ, ব্যবহারও তার অমায়িক। আমাকে দেখেই উৎফুল্ল হয়ে জানতে চাইলেন কখন পৌছালাম। সেখানে কয়েকজন বাঙালী নেতা ও পাহাড়ীর সঙ্গে কথা হল। একজন মারমা মহিলা অভিযোগ করে বললেন, যাদের সঙ্গে গণ্ডগোল সে চাকমাদের কেউ এ মিছিলে আসেনি। পাহাড়ী জাতীয়তাবাদী সংগঠন ইউপিডিএফ, জেএসএস কিংবা বাঙালী জাতীয়তাবাদী সংগঠন সমঅধিকার আন্দোলন বা পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেউ মিছিলে আসেনি। তাহলে এ কেমন শান্তি মিছিল! শহরে গুমোটভাব। লোকজনের চলাফেরা কম। দোকানপাট বেশিরভাগ বন্ধ। সন্ধ্যায় হোটেলে পূর্নিয়ার রুমে গিয়ে নিউজ তৈরি করে অফিসে পাঠাই। তারপর রাতে কারফিউর মধ্যেই ফিরি ইব্রাহিমের বাসায়। ফায়ার ব্রিগেডে কর্মরত পূর্নিয়ার এক বন্ধু আমাকে ইব্রাহিমের বাড়িতে পৌছে দেন। পরদিন সকালে কিছুটা দেরি করেই ঘুম ভাঙে। নাস্তা সেরে চুল-দাঁড়ি কাটতে গেলাম সেলুনে। সেলুনেই দেখা হল- আমার সাবেক সহকর্মী আল ফারুক আজমের সঙ্গে। দুপুরে পৌর কার্যালয়ে ডিসি ও এসপি’র নেতৃত্বে ও পৌর চেয়ারম্যান জয়নাল আবেদিনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ। সমাবেশে পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হল। এসপি অনেকটা সরকার দলীয় মনোভাব নিয়েই বক্তব্য দিলেন। সমাবেশের বাইরে কান্নাকাটি করছিলেন নিখোঁজ বাঙালী তরুণ রনীর মা। শালবাগান এলাকার একটি বাড়িতে পাহাড়ীদের ধরিয়ে দেয়া আগুন নেভাতে গেলে পাহাড়ীদের রোষানলে পড়ে নিহত হন পৌরকর্মচারী আনোয়ার। তাকে ছুরিকাঘাতের পর আগুনে পুড়ে মারা হয়। সেই সময় তার সঙ্গে থাকা রনীকে খুঁজে না পেয়ে আহাজারি করছিলেন মহিলা।
দুপুরেই পূর্ণিয়ার সঙ্গে শহরের হোটেল শৈল সুবর্ণায় উঠি। বিকালে ঢাকা থেকে এসেছেন নিউ এজের আবদুল্লাহ জুবেরী। ঢাকায় পেশাগত কাজে পূর্নিয়া ও জুবেরীর সঙ্গে আমার একটি হৃদ্যতা আছে। আমরা একসঙ্গে থাকতে স্বচ্ছন্দবোধ করি। বিকালে খবর পাই ওই ঘটনায় ভারতীয় স্বাধীনতাকামী এনডিএফবি’র ছয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কিছুন পরপর নতুন নতুন তথ্য আসতে শুরু করল। সেদিন কারফিউ দুইঘন্টা এগিয়ে আনা হল। রাতে শুরু হল ব্যাপক হারে ধরপাকড়। রাতে সর্বশেষ নিউজ পাঠিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। কারফিউর কারণে শহরের মূল পয়েন্টের সমস্ত খাবার দোকান বন্ধ। ফলে হোটেলের কাছেই শহরের প্রান্ত সীমার দিকে একটি হোটেলে (যথার্থই আল ছালাদিয়া) ডিম দিয়ে কেরোসিনের গন্ধমাখা ভাত খেয়ে নিলাম। এই দুইদিন আমি নিউজে সৌজন্যবশত ইব্রাহিমের নাম দিলেও বাস্তবে সে আমাকে একটি তথ্যও যোগাড় করে দিতে পারেনি। স্থানীয় কয়েকজন পাহাড়ী ও বাঙালী সাংবাদিকের কল্যাণে আমি নিউজগুলো তৈরি করেছি একাধিক সোর্সের মাধ্যমে কনফার্ম করে। আমি বুঝতে পারি না, কোন যোগ্যতায় এরা নিয়োগ পায়। একজন স্টাফ রিপোর্টার হলেও তার কাছে নেই কারও মোবাইল নম্বর, নাই সোর্স, নাই সাহস। এমনকি দৌড়ঝাপ করার মানসিকতাও নেই। নিউজের কারণে আমার টেনশন যতই বাড়ে ইব্রাহীমের আয়েশী কথাবার্তা ততই দীর্ঘ হয়। রাতে নিজের টাকায় কেনা দুই বোতল পাহাড়ী মদ কয়েকজন মিলে সাবাড় করলাম।
পরদিন সরকারি ছুটি হওয়ায় নিউজ নিয়ে তাড়াহুড়ো নেই। ওদিকে ঢাকায় বিএনপি বিটে কর্মরত রিপোর্টারদের পিকনিক। ঢাকা থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে মিজানুর রহমান সিনহার বাগান বাড়িতে যাবে স্বপরিবারে। নিজে যেতে পারছি না বলে আপে নেই। তবে ঢাকায় বৌয়ের হাতে টিকেটটি ধরিয়ে দিয়ে এসেছি। কথা ছিল আমার ফিরতে দেরি হলে সেই সবার সঙ্গে যাবে। রাতে নার্গিসের কাছেু ফোন করে তাকে পিকনিকে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিলাম। বিটের কয়েকজন সহকর্মীকে ফোনে জানিয়ে দিলাম আমার পরিস্থিতি ও অবস্থানের কথা।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।