somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনিয়োগ বাড়িয়ে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে মহাকর্মপরিকল্পনা সরকারের

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করে সরকার। এ জন্য বিনিয়োগ বাড়াতে ১৪ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন বর্তমান সরকার। এ বিষয়গুলোকে নতুন বাজেটেও অন্তর্ভুক্ত করেছে। ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য মোট জিডিপির ২৩ শতাংশ বিনিয়োগ হতে হবে। সেই সঙ্গে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য ২০১৭ সালের মধ্যে বিনিয়োগের এ হার ২৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিনিয়োগনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য সপ্তম পঞ্চবার্ষিকীতে ১৪টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর সমন্বয়ে একটি কর্মপরিল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে ২০২১ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার দুই অঙ্কে পৌঁছানো সম্ভব হবে। অগ্রাধিকার সে বিষয়গুলো হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা নিশ্চিত, কর আধুনিকায়ন পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নির্ধারণ কৌশল প্রণয়ন, বাজেটের ভর্তুকি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি-বেসরকারি উদ্যোগ (পিপিপি) ব্যবস্থাকে শক্তিশালী করে বিনিয়োগ বাড়ানো, দেশের মানব সম্পদের উন্নয়ন ও এর সদ্ব্যবহার, তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানো ও প্রণোদনা কাঠামো প্রণয়ন, এ ক্ষেত্রে নতুন নতুন রপ্তানির বাজার সৃষ্টি করা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য-শিক্ষাকেন্দ্রিক সেবা রপ্তানি ক্ষেত্র অনুসন্ধান, চাল ও অন্যান্য খাদ্যপণ্য রপ্তানি এবং কৃষকদের মূল্য সহায়তা প্রদান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ এসব খাতে বৈচিত্র্য আনা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সঠিক কর্মকৌশল নির্ধারণ করা। এসব বিষয়কে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে নিতে চায় সরকার। বর্তমানে দেশে বিনিয়োগের হার ২১ থেকে ২২ শতাংশে ওঠানামা করছে। বেসরকারি খাতের বিনিয়োগ না বাড়ায় এ হার ২৩ বা ২৪ শতাংশে উন্নীত হচ্ছে না। ফলে এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ বাড়িয়ে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে চায় সরকার।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×