বিশাল প্রাপ্তি আমাদের
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের হার দলটিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে। টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আবির্ভূত হলো এটা সদ্যসমাপ্ত এশিয়া কাপের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলল- এই অর্জনকে ছোট করে দেখার কোন কারণ নেই। এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলার টাইগাররা দেশবাসীকে প্রভূত আনন্দ দিয়েছে। ফাইনালে তারা জিততে পারেনি বটে। স্বপ্নের কাছাকাছি পৌঁছেও স্বপ্ন পূরণ হলো না-এটা দেশবাসীর জন্য আক্ষেপের হলেও সবচেয়ে বড় সান্তনা যে, বিশ্ব ক্রিকেটের যাত্রাপথে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি ঘটছে। পনেরো ওভারে ১২০ রান তোলার বিষয়টি অবশ্যই প্রশংসনীয়। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর স্থান অর্জনকারী দেশটি বাংলাদেশের সঙ্গে খেলার আগে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, তাদের গেম প্ল্যান, ফিল্ড সাজানো এবং মাঠে বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট হয়ে যায় টাইগারদের তারা কী চোখে দেখতে শুরু করেছে। বাংলাদেশের ক্রিকেট দলকে হারানোর জন্য ভারতকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে আজকাল। একটা সময় ছিল যখন ভারতের সঙ্গে খেলার আগেই বাংলাদেশ হেরে বসত। দেশবাসীর প্রত্যাশা হারুক আর জিতুক- টাইগাররা যেন হাড্ডাহাড্ডি লড়াই করে মাঠে। ক্রিকেটের সঙ্গে যে জড়িয়ে গেছে দেশের সুনাম! আমরা পারব ইনশাল্লাহ। আমাদের সোনার ছেলেরা ঘুরে দাড়াবেই।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুন