আমি স্বপ্ন বুনি একটা বৃষ্টি ভেজা সকালের, যেখানে আমার ঘুম ভাঙ্গবে তোমার হাতের চুড়ির রিনিঝিনিতে।
আমি স্বপ্ন দেখি একটা রৌদ্র তপ্ত দুপুরের যেখানে তোমার শান্ত মুখের হাসিতে আমার শ্রান্তি গুলো ঝরে পরবে তোমার ভেজা চুল বেয়ে গড়িয়ে পরা পানির ফোঁটার মতো । আমার মুগ্ধ হওয়ার শুরু এখানেই , শেষ বিকেলের ক্লান্তিতে।
মায়াবী রাতের প্রথম প্রহরে আমি আরেকবার ভুল করি তোমাকে দেখে। কিউপিডের ধনুক থেকে ছোড়া তীরটা ততক্ষণে আমার হৃদয় বিদীর্ণ করে।
পেসমেকারটা এক ন্যানো সেকেন্ডের হিসেব ভুল কর।
তাতে কি? আমি এই ভুল গুলোকেও মন দিয়ে ভালবাসি।
আমার ভালবাসার চর জাগিয়ে তুমি কোন কূল ভাঙ্গ?
বানের তোড়ে ভাসিয়ে নিতে পার না আমার সবটুকু ব্যাথা?
এতোটা পথ পেরিয়ে কেন হাতটা ছেড়ে দিতে চাও?
আমার পথ আর গন্তব্য যে শুধুই তুমি।
সময় চাও কেন?
তুমিই শুরু করেছিলে, তুমিই না কর। দুটো বসন্ত কি বৃথা গেল? কত পাপড়ি তোমার আঙ্গিনায় ছড়ালাম , তোমাকে স্পর্শ করার জন্যে কতবার বৃষ্টি হয়ে ঝরেছি , মেয়ে তুমি যদি জানতে!
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
প্রথম দিন কথাটা বলতে পারিনি, কিন্তু তুমি শুনতে চেয়েছিলে বারবার।
আর এখন?
আমি সব জড়তার ঊরধে, মেঘের সিমানার ওপারে ।
ফিরে আস, বলবনা কখনো। জেনে রেখ ভালোবাসি। অপেক্ষায় রব।
আমার নাটাইয়ের সুতা টা অনেক লম্বা, তোমার আকাশে ঘুড়ি ওড়াতে আমার বাধা নেই।
তুমি কেন আমাকে জাগিয়ে রেখে ঘুমিয়ে পরো ??
আমি জেগে রই অনাদি অনন্ত, সাথে নিয়ে টুকরো টুকরো দুরন্ত সব স্বপ্ন চোখে নিয়ে।
তবুও ভালোবাসি, আমার সবটুকু দিয়ে।
প্রভু যেন আমার ভালোবাসা নেয়ার সামর্থ্য তোমাকে দেয়, এই আমার প্রার্থনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


