somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় এয়ারটেল ছাড়ুন, দেশি টেলিটক ব্যাবহার করুন।

১০ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কত সূর্যোদয় হল, কত বৃষ্টির ফোঁটা ঝরল। কিন্তু বাঙ্গালীর আকাশে এখনো অমাবস্যা কাটেনি ।

২০০ বছর ইংরেজরা শাসনের নামে শোষণ করল। এরপর পাকিস্তানের অত্যাচার । সব ছাপিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালাম আমরা একাত্তরে। ৩০ লক্ষ তাজা প্রাণ আমাদের দিয়ে গেল একটা লাল সবুজ পতাকা।
আমাদের দায়িত্ব ছিল এই পতাকার ছায়াতলে একত্রিত হওয়ার ।
হাজারটা সমস্যা , দারিদ্র্য, শাসকদের অদূরদর্শিতা আমাদের নিয়ে গেছে লক্ষ্য থেকে আর দূরে, অন্ধকারে।

সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী ভারতের শত্রুতাপূর্ণ মনভাব। হয়ত পারবনা সরকারকে আমাদের স্বার্থ বিরোধী চুক্তি থেকে হটাতে । কিন্তু নিজের জায়গা থেকে প্রতিবাদ তো জানাতে পারবো।

মুখে বলব বাংলাদেশকে ভালবাসি, আর এয়ারটেল সিম দিয়ে ভালবাসব প্রেমিকাকে!
সময় এসেছে জাগার, জ্বলে উঠার ,
গার্লফ্রেন্ড ছাড়তে বলিনি, এয়ারটেল ছাড়তে বলেছি। দেশি টেলিটক ব্যবহার করুন, দেশের টাকা দেশেই রাখুন।

সত্য অপ্রিয় হলেও বলতে বাধ্য হলাম কথাটি , এয়ারটেল এর ৮৫% গ্রাহক হল আমাদের ছাত্রসমাজ! কোথায় আমরা ছাত্ররা এয়ারতেল বয়কট করব, তা না করে উল্টোটা করছি।
এই অপারেটর দিনে একশটা এস এম এস পাঠায় হিন্দি গান ডাউনলোড করতে। কই বাংলা গান তো ডাউনলোড করতে এত চিল্লায় না।

আর টেলিটক তো ছাগলের তিন নম্বর বাচ্চা। গ্রাহক সঙ্কটে জীর্ণ শীর্ণ মৃতপ্রায়। চলুন জেগে উঠি , জাগিয়ে তুলি টেলিটককে।

আমার টাকায় কেনা বুলেট যেন আমার আর কোন বোনকে রক্তাক্ত না করে।
এই পেজ টা তে আমরা কিছু বন্ধু একসাথে জড় হয়েছি।https://www.facebook.com/groups/143863795712767/?id=143867145712432&ref=notif¬if_t=group_activity

সিলেটে আমি আর আমার বন্ধুরা একসাথে এয়ারতেল বর্জন করেছি, আপনিও আসুন।
আজই নিজে একটা টেলিটক নিজে কিনুন, আরেকটি আপনার বন্ধুকে উপহার দিন।
উপরের লাইন গূলোকে পাগলের প্রলাপ ভাবুন আর যাই ভাবুন, মনে রাখবেন পরিবর্তন আমাদের নিজেদের আনতে হবে, কেউ আমাদের হাতে তুলে দিবে না। ভারতের আগ্রাসি মনভাবের প্রতিবাদে অন্তত অ্যাইটুকু তো আমরা করতে পারি নাকি???
১৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×