Click This Link ই রিপোর্ট থেকে জানলাম, উপমা নামের এই মেয়েটার দুবছর বয়সেই তার হার্টে মারাত্মক রোগটা ধরা পড়েছে। হার্টে ছিদ্র হয়ে গেছে। ডাক্তাররা বলে দিয়েছেন ওপেন হার্ট সার্জারী ছাড়া তাকে বাঁচানো যাবে না। তার জন্য কমপক্ষে দরকার ৩ লাখ টাকা। আগামীকাল ভোরের কাগজ এবং সমকালে ওর সাহায্যের আবেদন ছাপা হবে।
ভালো কথা। ছাপা হোক। আসতে থাকুক ওর জন্য প্রয়োজনীয় সাহায্য।
কিন্তু আমার ভাবনাটা একটু অন্যরকম। অন্যান্ন জায়গা থেকে সাহায্য আসছে, আসুক। কিন্তু আমরা ব্লগাররা কেন থেমে থাকবো। আমারা তো একটা টীম, একটা শক্তি। আমরাই তো পারি উপমার মতো নিষ্পাপ এক কলিকে ফুলের মতো করে সুন্দর করে ফুটতে সাহায্য করতে।
কিভাবে?
আমরা কয়জন ব্লগার আছি এখানে?
দশহাজার, বিশহাজার, ত্রিশহাজার?
ধরলাম দশহাজার।
এই দশহাজার ব্লগার যদি প্রত্যেকে ১০০ টাকা করে আজিজ মার্কেটের দো-তলায় লিটল ম্যাগ প্রঙ্গন যে বাক্সটা উপমার সাহায্যের জন্য রাখা আছে সেখানে গিয়ে প্রত্যেকে ১০০ টাকা করেও দিয়ে আসি তাহলে শুধু আমাদের কাছ থেকেই জমা হতে পারে দশ লক্ষ টাকা।
যদি পাঁচ হাজার ব্লগারও থাকি তবুও আমরা জমা করতে পারি পুরো পাঁচ লক্ষ টাকা।
আমরা এখানে যারা আছি, আমার মনে হয়না, একশ টাকা সাহায্য করতে কারো খুব একটা কষ্ট হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, ঢাকার বাইরেও তো অনেক ব্লগার আছে, তারা কি করবে?
ঢাকার বাইরে যারা আছেন তারা উপমার মায়ের সাথে (০১৯২৩৭৯১০৪৮) যোগাযোগ করে টাকাটা পাঠিয়ে দিতে পারেন।
আর সরাসরি কেউ চেক বা একাউন্টে টাকা জমা দিতে চাইলে মিম্নের একাউন্টে জমা দিতে পারেন।
হিসাবঃ ইয়াসমিন Yeasmin
সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ savings A/C No.2934542
অগ্রণী ব্যাংক লিমিটেড Agrani Bank Limited
আগামসি লেন শাখা Agamosi lane Branch
ঢাকা। Dhaka
খুব কি কষ্ট হবে উপমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে। মনে হয় না, যদি আমাদের একটু সদিচ্ছা থাকে। এভাবে চেষ্টা করলে খুব বড় একটা তহবিল হতে পারে। চিকিৎসার পর যে অর্থ থাকবে, সেটা দিয়ে উপমার চিকিৎসা পরবর্তী সময়ে ওষুধ পথ্যের যোগান হয়ে যাবে।
আমরা কিন্তু সত্যিই পারি উপমাকে সুস্থ জীবনে ফিরে যেতে সাহায্য করতে।
(ধন্যবাদ মনজুরুল হক ভাইকে। তার ব্লগ থেকেই উপমার ব্যাপারটা জানতে পারলাম এবং প্রয়োজনীয় তথ্য পেলাম)
উপমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে পারি আমরা সামহয়্যান ইন ব্লগবাসীরাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।