somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সংবাদ

২৭ শে জুন, ২০১৪ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


না , কোন বিশেষ বুলেটিন নয়
কিংবা নয় কোন ব্রেকিং নিউজ;
এ এক মামুলি সংবাদ
স্রেফ সংবাদ!

কেউ শুনবে
কেউ শুনবে না
কেউবা, শুনে না শুনে থেকে যাবে;
কতক্ষণ? ত্রিশ সেকেন্ড, অথবা তারো কম সময়ের সংবাদ
".........আর নাই"
তারপর ক্ষণিকের ধর্ম ফলিয়ে কেউ কেউ আয়াত আওড়াবে
কেউ বা আহ্‌
কারো মনে ছোঁয়া লাগবে ক্ষণকালের জন্য
কারো মাথায় স্মৃতি দৃশ্য!
তারপর তো সব যেমন -তেমনিই...।

দরজার চৌকাঠে এসে থমকে যাবে চরণ
অবুঝ, নিষ্পাপ ক'টি মুখ
ছল ছল চোখ
অসহায় দৃষ্টিতে তাদের জন্মদাতার প্রতি চেয়ে থাকবে;
শত সহস্র প্রশ্ন ভর করবে মনে, মস্তিষ্কে
তখনো কি বুঝতে পারবে ওরা? যে-
এক টি পরম হাতের ছায়া সরে গেছে তাদের মাথা থেকে!
কিংবা -
পায়ের নিচের মাটি হয়ে গেছে নড় বড়ে!

শ্লেমায় ভরে উঠা নাক,মুখ
ধুয়ে যাবে চোখের জলে।

ততক্ষণে রটে যাবে সংবাদের পেছনের সংবাদ
ছি! ছি! করে উঠবে তামাম মহল!
এতদিনের চেনা মুখ গুলো অচেনার চোখে
এক নজর দেখার জন্য হুমড়ি খাবে,
ময়না তদন্তের জন্য কাটা বুক, পেট, মাথা টুকু
সাদা কাফন ছাড়াও আরেকটি আবরণে ঢেকে থাকবে;
কাপুরুষত্ব!
জানি, এ টুকু উপাধি অবশিষ্ট ছিলো
যেতে যেতে আমি তাও সাথী করে নিলাম।

শত সহস্র মাইল দূরে থেকে তুমি বেঁচে যাবে
বেঁচে যাবে -কিছু বমি উদ্বেজক শব্দ থেকে,
মাতমের বীভৎস দৃশ্য থেকে, আর
বেঁচে যাবে কান্নার দায়!
নাকের ফুল, হাতের চুড়ি, কানের দুল আর
রঙ্গিন কাপড় ছাড়তে হবে না তোমাকে!

সে দিন খুব বৃষ্টি হবে , দেখো-
তোমার উঠোন জুড়ে স্ফুটিত বৃষ্টির ফোটকা
তোমাকে একে একে মনে করিয়ে দেবে আমাদের সমস্ত কথা!
ঘৃণায় গা গুলিয়ে উঠার আগে তুমি ব্যস্ত হয়ে যাবে অফিসের বাহানায়
মুঠোফোনের শব্দ টা বড্ড বেকায়দায় ফেলবে তোমাকে
স্ক্রিনে অন্য কারো নাম দেখে হাফ ছেঁড়ে বাঁচবে,কিন্তু
গলার স্মর ভারী আর অস্পষ্ট বলে বিরক্ত হবে অপর প্রান্তের মানুষ টি!

ততক্ষণে গরম জলের স্নান
আর গোলাপ জলের মাখামাখিতে কাতরে উঠবে আমার ছিন্ন ভিন্ন অঙ্গ উপাঙ্গ;
মাটি কেটে পানি নিষ্কাশনের সরু পথ টায় বইবে রক্তের স্রোত!
জীবনের মূল্য পাইনি বলে, লাশের মূল্য দেখাবে কেউ সেই প্রত্যাশা নাই আমার,
তাই সয়ে নেবো যে টুকু অবজ্ঞা সয়েছি জীবনে
মরণেও সইতে পারবো বৈ-কি!

সারি বদ্ধ মানুষ গুলো জানাজায় দাঁড়াবে
কাফন বদ্ধ আমি যেন সে দিন কার প্রধান মেহমান
মো মো করা আতর চন্দন, আগর বাতির ঘ্রাণ
নিঃসাড় দেহ ছুঁয়ে ছড়িয়ে যাবে প্রান্তর থেকে প্রান্তরে;
হতবিহবল মা আমার কিছুই বলতে পারবে না!
শিশু কন্যা কে বুকে জড়িয়ে হবে নির্বাক!

মেয়ে টা আর সব অনুষ্ঠানের মত এটাকেও তেমন কিছু ভাববে,
গুমরে উঠা বুক গুলো ধীরে ধীরে স্থির হবে যত
অবুঝ এই কন্যার বুক অস্থির হবে তত।
ভয়াল অন্ধকার নিয়ে সন্ধ্যা নামবে সময় মতো
বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উথাল পাতাল হবে পৃথিবী
সুনসান নীরবতায় ঘিরে থাকবে আমার নতুন আবাস;
কাঁচা মাটি ভেদ করে বৃষ্টির পানি ঢুকে যাবে সুড়ঙ্গে
কাঁদা মাটিতে একাকার হয়ে-
লেপটে রবে আট কুঠরি নয় দরজার দেহ খানা!

দিন যাবে
সপ্তাহ , মাস, বছর গড়াবে
আগাছায় ভরে উঠবে আমার কবরের ঢিবি
আচ্ছা-
তোমার মনে আছে, তোমার কাছে আমার শেষ দাবী টা কি ছিলো?
হ্যাঁ
এক টা সাদা গোলাপ
যার পাপড়ি তে এঁকে দেবে দুনিয়ার শ্রেষ্ঠ চুম্বন!

- দাউদুল ইসলাম
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৪ রাত ১২:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×