ছোট্ট একটা বিড়াল ছানা...সাদা ধবধবে...বেওয়ারিশ...কোথা থেকে যেন আমাদের বাসায় হাজির...ঘুরঘুর করছিলো কয়েক দিন । আম্মু খাবার দিলেন বিড়াল ছানা খেলো । পরে হাতে নিয়ে আদর করতে গেলেন, বিড়াল ছানা কি বুঝলো কে জানে...কচকচ করে তার কচি দাঁত দিয়ে আম্মুর হাতে কামড় দিলো কয়েকটা, আম্মু ব্যথায় ছেড়ে দিলেন...আর বিড়াল ছানা টা দে দৌড়... তার পরে হাওয়া । পরের দিন সকালে মৃদু মিউ মিউ শব্দ পাওয়া গেল কিন্তু কোথা থেকে আসছে বোঝা যাছিলোনা...পরে স্টোর রুমে পাওয়া গেল বিড়াল ছানা কে...ইদুরের জন্য রাখা ভয়ানক আঠায় একদম মাখামাখি । স্টোর রুমে এক টুকরো কাঠে শক্তিশালী আঠা দিয়ে রাখা হয়েছিলো অত্তাচারী ইদুরের জন্য , আর সেটাতেই গিয়ে পরেছে বেচারী বিড়াল ছানা । আঠাটা এতই শক্তিশালী যে ওটা থেকে ছাড়ানো প্রায় অসম্ভব...তবুও অনেক কষ্টে ওখান থেকে ছাড়িয়ে, আম্মু আর কাজের মেয়ে মিলে বহু চেষ্টার পরে তেল দিয়ে বিড়াল ছানাটা কিছুটা পরিস্কার করা গেলো, কিন্তু তার ধবধবে সাদা গায়ের রঙ ফেরানোর কোন পথ নেই । বিড়াল ছানা টা দিন দুই ছিলো বাসায়...ওর বিদ্ঘুটে চেহারাটা দেখলে খুব মায়া হতো । তার পরে বিড়াল ছানা টা আবার হাওয়া । বিড়াল ছানা টা ভালোই থাকতো আম্মুর অভয়ারন্যে (আক্ষরিক অরথেই বাসাটা সেদিকে এগোচ্ছে...আমি প্রায়ই হরিণ আর বাঘের বাচ্চা পালতে বলি মজা করে) । কি করা, প্রতি রাত্রে বাসায় ফিরে খোঁজ নেই... বিড়াল ছানা টা ফিরলো কি না ।
আচ্ছা...এবার অন্য প্রসঙগে আসি... বিড়াল ছানার জীবনে যা ঘটলো সেটা কি নিতান্তই দূরভাগ্য, নাকি পরিনতি (কনসিকোয়েন্স), নাকি ভুল বুঝে দুরে চলে যাওয়া ?
~
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।