ভদ্রলোককে আমি কখনো সামনা সামনি দেখিনি, তার গানও খুব বেশী শুনিনি । মাঝে মধ্যে হটাত দেখেছি টিভিতে, ঝাকড়া চুল আর গোঁফে বেশ লাগতো । গত কয়দিনে সেই লোকটাকেই চিনলাম বেশ আপন করে । যা জানলাম, শেষ ২/৩টা দিন বাদ দিলে বেচেঁ থাকার প্রতিটা মূহুর্ত উপভোগ করেছেন তিনি । অপরিমিত জীবন-যাপনের মধ্য দিয়েও লেখা-গানের পরিমিতি আর গুন বজায় রেখেছেন অতি সচেতনভাবেই । কখনো নামের বা অর্থের পিছনে ছোটেননি; সদাহাস্য, কথাবার্তায় অতি নম্র আর বিনয়ী ছিলেন । তার উপকার পেয়েছে পরিচিত-অর্ধপরিচিত-অপরিচিত সবাই । যে একবার পরিচিত হয়েছে সেই মনে রাখতে বাধ্য হয়েছে । মাত্র বছর ৪৫ বেচেঁছিলেন, যারা জীবনটাকে বছরের পাহাড় বানাতে ব্যস্ত তাদের দেখিয়ে দিয়ে গেলেন বাচাঁ কাকে বলে । যে ভালবাসা আর সম্মানের মধ্যে দিয়ে গেলেন, একটা জীবনে এর চেয়ে চাওয়া-পাওয়ার আর বেশী কিছু থাকতে পারেনা । আমাদের অবশ্য অপুরনীয় ক্ষতি হল, সাংবাদিকতা আর সংগীতের জীবন্ত মানদন্ড হারালাম আমরা । তার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার ছিলো এ পোড়া দেশের, তা পোড়া দেশের পোড়া কপাল আরো একটু পুড়লো । দূঃখ তার স্ত্রী-কন্যার জন্য, জানিনা কিভাবে চলবে তাদের দিন-মাস, ভালবাসা-সম্মানে তো আর পেট চলেনা ।
যা হোক একটাইতো জীবন...বাচঁতে চাই সঞ্জীবদার মত...জীবনের পেয়ালায় চুমুক...চিয়ার্স বস
~
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।