somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব খিয়াল কৈরা!!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায় দীর্ঘদিন পর আমার স্কুল জীবনের আমার এক বাল্যবন্ধুর সাথে দেখা!
অতঃপর আড্ডায় মেতে উঠলাম। কথায় কথায় জানতে পারলাম সে বিয়ে করেছে আমার মেডিকেলেরই এক মেয়েকে!
বন্ধুকে জিজ্ঞেস করলাম, "কোন ব্যাচ? নাম কি?"
যদিও আমি আমার নিজের ব্যাচ/ইয়ার এরই সব মেয়েকে চিনি না, সেখানে জুনিয়র; না চেনাটাই স্বাভাবিক!
আরও জিগাইলাম, "কবে বিয়ে করলি? অ্যাফেয়ার না অ্যারেঞ্জ ম্যারেজ?....ইত্যাদি ইত্যাদি।"
বন্ধু বলে, "দোস্ত, অ্যারেঞ্জ ম্যারেজ। আমি আমার বাবা-মা কে বলেছিলাম, যার সাথেই বিয়ে দাও, কোন অসুবিধা নাই; কিন্তু আমার কথা একটাই, মেয়ে হতে হবে ডাক্তার!"
ডাক্তার বিয়ে করতে পারার আনন্দে বন্ধুর চোখে-মুখে তৃপ্তির হাসি দেখে আমিও কিছুটা পুলকিত বোধ করলাম।
কিন্তু হঠাৎ চমকে উঠলাম তার একটা কথায়, "আচ্ছা, তুই তোর ইয়ার এর অমুককে চিনিস? সে আমার বউ এর ভালো বন্ধু ছিল।"
সেই অমুক আমার খুব কাছের না হলেও মোটামুটি ভালো এক বন্ধু। বলাই বাহুল্য, সেই বন্ধুটি ছেলে ভালো তবে একজন প্লেবয়। তার সাথে কোন মেয়ের নাম শুনলেই আমি শঙ্কিত হই! আমি ব্যাপারটা আমার বাল্যবন্ধুর কাছে চেপে গেলাম।
তারপরও মনের সন্দেহ দূর করার জন্য বাসায় ফিরে সেই মেয়েটির সাথে ভালো সম্পর্ক বা ভালো জানার কথা এমন এক বন্ধুকে ফোন দিলাম।
আমি তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, অমুকের সাথে অমুকের কি কোন কাহিনী ছিল? থাকলেও ঘটনা কতদূর??"
সে আমাকে পাল্টা জিগাইলো, "কেন বলো তো!" আমি বললাম, "ব্যাপার আছে! তুমি আগে আমাকে ডিটেইলস জানাও।"
সে আমাকে বললো, "না, ওর সাথে এমনি ভালো রিলেশান বা বন্ধুত্ব ছিল, এর বেশী কিছু না।"
তারপর আমি তাকে ঘটনা আদ্যোপান্ত খুলে বললাম। শুনে সে হাসতে হাসতে বলে, "না, ও মেয়ে ভালো!"
তারপর জিগাইলো, "তোমার বন্ধুটি কি করে? ওরা থাকে কোথায়? বিয়ে হইছে কবে?....ইত্যাদি ইত্যাদি।"
আমি তার সাথে কিছুক্ষণ খোশগল্প করে খুশী মনে ফোন রাখলাম।

আজ সন্ধ্যায় মাত্র বিপিএল দেখতে বসেছি, ওমনি বাল্যবন্ধুটির ফোন, "দোস্ত, আমি আর আমার বউ বাণিজ্য মেলায় যাচ্ছি। তোকে অবশ্যই আমাদের সাথে আসতে হবে, না করতে পারবি না; তুই এখনই রেডি হয়ে চলে আয়।"
বন্ধুর অনুরোধ ফেলতে পারলাম না।
আমাকে দেখেই বন্ধুপত্নী চমকে উঠে বললো, "আরে মাহমুদ ভাইয়া, আপনি!! কেমন আছেন?"
আমি পলিটিকাল ফিগার হওয়ার কারণে অনেকেই আমাকে কম-বেশী চিনতো। তবে আমি মেয়েটিকে চেহারায় চিনতাম। আমি যতদূর জানি, মেয়েটা ভদ্র। বুঝতে পারলাম, আমার প্লেবয় বন্ধুটি হয়তো তার কাছে নিষ্ফল হয়েছে!
সে যাই হোক, মেলায় ঘুরলাম ফিরলাম, খেলাম দেলাম। অনেক গল্প-সল্প করলাম।
বিদায় বেলায় বন্ধুপত্নী বললো, "ভাইয়া, অবশ্যই বাসায় আসবেন কিন্তু। আসলে সত্যিই অনেক খুশী হব।" বন্ধুও খুব করে বললো সময় করে একদিন বাসায় আসার জন্য।
আমার বাল্যবন্ধুটি সরল মনের, খুব ভালো একটা ছেলে। সে যে ভদ্র ও ভালো চরিত্রের একটা মেয়েকে বিয়ে করতে পেরেছে, ফেরার পথে এটা ভেবেই আমি অত্যন্ত আনন্দিত বোধ করলাম।

(মোরালঃ মেডিকেল, বুয়েট, ভার্সিটি বা কলেজের কোন চিপায় কোন মাইয়া কোন পোলার সাথে বইসা থাকে তা কিন্তু গোপন থাকে না! খুব খিয়াল কৈরা!!)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×