somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউল ও লীলাবতী উপাখ্যান : একটি কথপোকথন

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: এই দুই দিন কইছিলা, গায়েন?
: হেই খবরে কাম কি, কেডা ভাবে আমার কথা?
: বড় গোস্যা অইছে যে
: না, ফুর্তি লাগতাছে, অহন মালকাছা মাইরা ফাল পারি
: ওমা! হাছাই যে রাগ করছো, আমার উপড় রাগ কইরা তুমি থাকবার পার?
: হেইডা জানস্ দেইখ্যাইতো কষ্ট দ্যাস আমারে
: কইলানা- কই ছিলা?
: কই আর, পথে, পথ থিক্যা মাইনষের ভীড়ে; তারপর আবার পথে
: তোমার তো অই এক রোগ, মন অস্থির হইলেই চৈত মাসের বাউলা ঘুর্নির মতন ছুট দ্যাও
: হ, তারপর আবার সব শান্ত হইয়া যায় একসময়। চাইরদিকের ধুলিগুলানআবার একটা একটা কইরা জমতে থাকে মাটির উপড়। আইচ্ছা- ক’তো কিসের সেই টান?
: তুমি আমারে জিগাও! আমি কি আর অত বুঝি?
: আমিও বুঝিনা, শুধু বুঝি তুই আমার সেই মাটি
যে মাটির বুকে খাড়াইয়া এপাড়-ওপাড় দ্যাহা যায়না, মনে হয় তার শ্যাষ শুধু আসমানের কিনারে; যে মাটিরে শক্ত হাতে চীর‌্যা বুইনা দেওন যায় সবুজ ফসলের বীজ, যার বুক ফাইটা বাইর হওয়া নহরের জলে তিয়াস মিটে; যার কাছে বারবার ফির‌্যা আসি বাউলা ঘুর্নির ধূলার মতন...
: কি যে কও তুমি গায়েন! বুজছি, তোমার ঘোর লাগছে
: লাগলে তা লাগাইছস তুই। হেই দিন সারারাইত জাইগা ধলপহরের আলো যহন আমার সারা গায় লাগাইলাম, হেই আলোয় আমি কার মুখ দেখছি? শুনসান বাতাসে গানের আওয়াজ ছড়াইছি কার লাইগা? আমার দোতারা পাজরের শব্দে কারে ডাকছে? তুই পাসনাই শুনতে??
: পাইছি গায়েন পাইছি। রাইত চরা পাখি আর ঝিঝি’র ডাকের ফাকে শুনছি তোমার গান; টের পাইছি তোমার বুকের কাপন। ইচ্ছা করছে- এক ছুটে আমার গায়েনরে গিয়া একটু ছুইয়া আসি...
: তয়??
: আন্ধারে পা বাড়াইতে যে ভয় করে...
বড় ভয়...
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×