somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দিজের গান

১২ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্দিজের সূর প্রথম শুনেছিলাম এক পেরুভিয়ান তরুণী’র কন্ঠে। গোধূলী’র আধো আলোয় ক্যাম্প ফায়ারের উষ্ণতার মাঝে সেই সূর যেন ছড়িয়ে পড়ছিলো চারপাশে এক মৃদু তরঙ্গে। একই সূরের মাঝে কখনো আনন্দ কখনো ব্যাথাতুর দ্যোতনা বড় বিচিত্র ঠেকেছিল। পাহাড়ের গায়ে প্রতিধ্বনী তোলা টেনে টেনে বিলাপের মত সেই সূর ওই দুর দেশ থেকে যেন বয়ে যাচ্ছিলো বাংলাদেশের আরেক পাহাড়ী প্রান্তরে। শীতল পাহাড়ের সেই সূর মোটেও ভিন্ন মনে হয়নি, বরং মনে হয়েছে – এ হল পাহাড়ের গান; এ পাহাড়... ও পাহাড়... সব পাহাড়।

অনেক দিন পর ব্রডওয়ের যান্ত্রিকতা আর জনারণ্যে হঠাৎ করে কানে ভেসে এল সেই সূর। কোথায়? কোথায়?? খুঁজে খুঁজে ঠিক পেয়ে গেলাম। একদল আন্দিজ বাসী মনের সুখে বাজিয়ে চলেছে আন্দিজের গান। এক পর্যায়ে পরিচয় উদঘাটিত হল।

কিংবদন্তির প্যান ফ্লুট বাদক ফাসিনো কুচিপা আমার সামনে দাড়িয়ে।


সান জুয়ানের নামে যার আরেক নাম। জন্মেছিলেন আন্দিজের পাদদেশে পুনোর আল্টিপ্লানোতে। যারা যন্ত্র সঙ্গীতের খবর রাখেন তাদের কাছে জর্জ জ্যামফিয়ার (ল্যাটিন Gheorghe Zamfir - Zamfonus এর মানেই হল বাঁশী) এর নাম নতুন নয়। কুচিপা তারই উত্তরসূরী। তবে, জ্যামফিয়ার তার খ্যাতির পেছনে পেরুর লোকসঙ্গীতকে উপেক্ষা করে গেছেন ( যেমন El Condor Pasa)। যদিও তার নিজস্ব অনেক অনবদ্য সৃষ্টি আছে।

কুচিপা যা করছেন তা হলো – প্রাচীন ইনকা সাম্রাজ্য, মোচিকা, সেভিন কিংবা চিয়াহুয়নাকুরা যে সঙ্গীতের জন্ম দিয়েছিলো, যার ভিত্তি ছিল পৃথিবী মাতৃকা আর আত্মার মুক্তির হাতছানি - সেই লোক সঙ্গীত নিয়ে গবেষণা’র পাশাপাশি তাকে আধুনিকায়ন সেই সাথে মানুষের কাছে তার নিজস্ব ঢঙে সরাসরি উপস্থাপন করছেন দুনিয়া জোড়া। জ্যামফিয়ার এর সাথে তার এখানেই পার্থক্য।

কুচিপা’র হাতে জ্যামফোনাস আর সাথে অকারিনা, আর্মাডিলো আর কুয়েনার ঐকতানের সেই সূর আমি শুনছিলাম তন্ময় হয়ে। চোখ না বুজেই উপলব্ধি করছিলাম তার শক্তি, যা আমাকে নিয়ে যাচ্ছিলো কুচো গ্রামের রঙীন পোষাক পড়া পাহাড়ী মানুষদের মাঝে। যাদের আছে প্রৃকৃতির সন্তান হয়ে প্রকৃতির মাঝে বাঁচার তৃষা।


তুষার ঝরা পথে ফিরে আসার সময় হাতে লেগেছিল ফাসিনো কুচিপা’র স্পর্শ; তখনো অনেক উষ্ণ।


কুচিপা সম্পর্কে আরো জানতে গিয়ে অন্তর্জালে খুজেঁ পাওয়া গেল বেশ কিছু সূর। এ কারনেই এই পোস্ট এর অবতারনা। তার সাথে আমার উপলব্ধি ভাগ করে নিতে নিচের লিঙ্কগুলো

ইউ টিউব ভিডিওঃ
Poncho


Ocarina


El Condor Pasa


অডিওঃ

Poncho

Tupac Amaru

Pan Flute

Takirari De Varano

পুরো অ্যালবাম
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৬
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×