somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা রেপিস্ট হতে চান

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক বেশ কিছু ঘটনাকে কেন যেন পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। বিরোধীদলের দায় সারা গোছের আন্দোলন, শক্ত কোন অবস্থান না নেওয়া, কোথায় যেন একটা সমঝোতার ইঙ্গিত দিচ্ছে। হয়তো দেখা যাবে জুন জুলাই আসতে আসতে খুব সুন্দর একটা ফর্মুলার আবির্ভাব হবে। একটা উইন উইন অবস্থান। দুই দল ই বলবে তাঁরা জিতেছে। পাকিস্তান সফরে যাওয়ার মত। বোর্ডের ইচ্ছা ছিল কিন্তু দেশবাসীর বিরোধিতার কারণে পারলো না। লোটাস কামাল পেয়ে গেলেন আই সি সি এর ভাইস প্রেসিডেন্ট পদ আর পাকিস্তানে যেতেও হল না।
দেশে দুর্নীতি থাকবেই, রেপ থাকবেই, বিশ্বজিৎ রা মরবেই। তেলের দাম বৃদ্ধি নিয়ে হরতাল হবেই। কিছুদিন আগে ভারতের রেপ ভিক্টিমকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, তাঁর মতামতে একজন লিখেছিলেন টাঙ্গাইলে একটা গ্যাং রেপ হয়েছে, এটা নিয়েও লিখেন। ‘শুধু কি ভারত গ্যাং রেপ করতে পারে? আমরাও পারি’। আমার নিজেরও বোধহয় খুশী হওয়া উচিৎ, ঐ পাঁচজন ভিডিও গ্রাফার আমাকে একটা বিষয় উপহার দিয়েছেন। লেখালেখি করবার জন্য।
লেখালেখি শুরুর পরে একদিন সম্পাদক সাহেব ফোন করে জানিয়েছিলেন, এই ফিল্ডে নতুন এসেছেন, এখানে অনেক কিছু ঘটবে। লেখালেখির জন্য গালি গালাজ হবে, হুমকি আসবে কখনও উদ্ভট মন্তব্য শুনতে হবে। সবচেয়ে বড় কথা আপনাকে প্রস্তুত থাকতে হবে যেকোন ঘটনার জন্য। হুমকি এখনও পাইনি। গালিগালাজ অনেক শুনেছি। তবে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে ‘উদ্ভট মন্তব্য’ গুলো। বেশীর ভাগের এর ই উপদেশ ‘লেখা ছেড়ে ডাক্তারি করেন’। অর্থাৎ আমার চারপাশে রুগী গিজগিজ করছে আর আমি তাঁদেরকে চিকিৎসা না দিয়ে বসিয়ে রেখেছি আর লেখালেখি করছি।
যারা আমার লেখা পড়েন (আদৌ যদি কেউ পড়েন) তাঁদের একাংশ কোন মন্তব্য করেন না। কেউ আবার করেন। এবং ভাল এবং মন্দ দুইই করেন। তবে কিছু আছেন যারা নিয়মিত বিরক্ত হন এবং বিরক্তি প্রকাশ করেন। এবং কোন এক দুর্বার আকর্ষণে পরবর্তী লেখাটাও পড়েন এবং আবার বিরক্ত হন। বিরক্ত হওয়া যে কারো নেশা হতে পারে, এই ফিল্ডে না আসলে জানতে পারতাম না।
রেপ নিয়ে যে কয়টি লেখা লিখেছি, কিংবা রেপের রিপোর্ট ছেপেছে এমন অনলাইন পত্রিকার মন্তব্য অংশ পড়েছি সেখানে এক ধরনের মন্তব্য প্রায়শই দেখা যাচ্ছে তা হচ্ছে বোরখা বা হিজাব হচ্ছে সলিউশান। কেউ টার্গেট করলেন ভারতীয় টিভি চ্যানেল গুলোকে। সেসব চ্যানেলে মহিলারা যে ড্রেস পড়ছে তাঁর কারণে এসব ঘটছে। কেউ আবার বললেন, তাই যদি হত দেশের সব পুরুষই রেপিস্ট হয়ে যেত। অবাক করা ব্যাপার হচ্ছে কেউ দায়ী করলেন না বিভিন্ন সিডি র দোকানে বিক্রি হওয়া শত শত ব্লু ফিল্মকে। কেউ দায়ী করলেন না সেই সব রেপিস্টের পিতা মাতা কে।
একজন মন্তব্য করেছিলেন, রেপিস্ট হচ্ছে রেপিস্ট। তাঁর চাই সুযোগ। কোন মেয়েকে একা পাওয়া। তা সে বোরখা পরে থাক আর স্কার্ট পরে থাক। এটা আটকাতে পারে দুটো জিনিস। এক তাঁর শিক্ষা আর দ্বিতীয়টি আইনের ভয়। শিক্ষা নিয়ে কথা বলে লাভ নেই, কারণ এই পুরুষ শাসিত সমাজে মেয়ে দের পন্য ভাববার শিক্ষা আমরা অহরহ দিচ্ছি। বাকী থাকে আইনের প্রয়োগ। সিঙ্গাপুর দেখিয়ে দিয়েছে, শুধু আইনের প্রয়োগের কারণে সেখানে রেপ এর ঘটনা কত কম।
আইন কি হওয়া উচিৎ এই নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। মৃত্যুদন্ড বিরোধী একটি গ্রুপ আছে, যারা কোন অপরাধেই মৃত্যুদণ্ডের বিপক্ষে। যাবজ্জীবন এ কারো আপত্তি নেই। কেউ আবার ‘কেমিক্যাল কাস্ট্রেশান’ এর পক্ষে। আরও একটি ব্যাপার উঠে এসেছে, তা হচ্ছে বয়স। ১৮ বছরের নীচে হলে তাঁকে শাস্তি দেয়া উচিৎ কি না। ভারতের রেপ এর ক্ষেত্রে একজনের বয়স ১৮ এর নীচে। তবে ভয়াবহ তথ্যটি হচ্ছে, যে সব অপরাধের শাস্তি যত কঠোর, সেসব অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড তত কম। অর্থাৎ কঠোর শাস্তি হলে আসামী পক্ষ পুরো শক্তি লাগিয়ে দেয়, যেন কোন ভাবে দোষী সাব্যস্ত না হয়। হুমকি, সাক্ষী কেনা বেচা, ভালো উকিল জোগাড় করা এই ব্যাপারগুলো অনেক বেশী শুরু হয়।
টাঙ্গাইলের ঘটনার মর্মান্তিক অংশ মনে হয়েছে মেয়েটির মানসিক অবস্থা। ঘটনাটিকে সে মেনে নিয়েছে। বিচার চাইতেও সাহস করে নি। নেহাত ব্যাথা সহ্য করতে না পারার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে। পুরো ঘটনা বলতে হয়েছে। ছেলেগুলো একটু কম টর্চার করলে, কম ব্যাথা পেলে হয়তো পত্রিকায় আসতো ও না। ধরা তো পড়তোই না বরং ওদিকে ভিডিও বিক্রি করে বেশ আয়ের সুযোগও পেত। অথবা ভিডিও র কথা বলে ব্ল্যাক মেইল করে আরও কিছুদিন এমন ঘটনা চালিয়ে যেত। পুরো ঘটনা থেকে এদেশের পুলিশ বা প্রশাসন কোন শিক্ষা নেবে কি না জানি না। তবে রেপিস্টরা হয়তো শিক্ষা নেবে। এর পরে এমন কিছু করবে না যেন ব্যাথায় অস্থির হয়ে মেয়েটিকে ডাক্তারের কাছে যেতে হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×