somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে ভুল প্রমাণিত করুন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগের কথা। রাজনীতিবিদ কথাটাকে গালি হিসেবেই ব্যবহার করতাম। বিতৃষ্ণা এতোটাই তীব্র ছিল কেউ কোন নীতিকথা বললেও কটাক্ষ করতাম। আমার নিজের লেখালেখিকেও কখনও শ্রদ্ধার চোখে দেখিনি। মনের এক কোনে একটা সন্দেহ কাজ করত, হয়তো একটু নাম হওয়ার জন্যই লিখছি। দেশে প্রচুর অন্যায় অনিয়ম হচ্ছে, সেগুলো নিয়ে দুকলম লেখা খুব কঠিন কাজ না। দুই দলকে সমান পরিমাণ গালি দিয়ে, নিজের জন্য একটা ‘নিরপেক্ষ কলামিস্ট’ এর লেবেল জোগাড় করা কোন সমস্যাই না।
একটি ব্যাপারে নিশ্চিত ছিলাম, আর তা হচ্ছে এদেশের কিছু হবে না। দুটি দলই গলা পর্যন্ত দুর্নীতি তে ডুবে আছে। তাঁরা কেউই চায় না এর অবসান হোক। একটি ই চাওয়া, ক্ষমতায় যাওয়া এবং নাক ডুবিয়ে দুর্নীতি করা। মাঝে মাঝে দু একটা বক্তৃতা দেয়া, গনতন্ত্রের জন্য গলা ফাটানো। এসব কথা এতোটাই অবিশ্বাস করি যে কারো গায়ে রাজনীতির গন্ধ পেলেই দূরে সরে থাকতাম। সময় কাটানোর অন্যতম সঙ্গী করেছিলাম আমার ল্যাপটপ কে। সঙ্গে ইন্টারনেট আর ফেসবুক।
‘তাহরির স্কয়ার’ এর সাফল্য অনেককে উৎসাহিত করেছিল। এদেশেও এমন একটা হবে এমন আশা দিয়ে অনেকেই ফেসবুকে লেখালেখি করত। অনেকটা নাক সিটকানো ভাব নিয়ে লেখা গুলো পরতাম আর হাসতাম, ‘বলে কি?’ আমার কখনই মনে হয় নি এমনটা হওয়া সম্ভব। বিশেষকরে নব্বই এর আন্দোলন যেভাবে এই দুই দলের স্বার্থপরতার বলি হল তা দেখাবার পরে আর কেউ কোন আন্দোলন করবে বা বলা যায় এই দুই দলের নেতৃত্বে কোন আন্দোলন করবে।
আবার অন্য উপায় যে ভাববো, শত চেষ্টা করেও পারিনি। বাকী আর আছে কে? বামপন্থী দল? এগুলো তো দিনে তিনবার ভাঙ্গে। যত না কর্মী তাঁর চেয়ে নেতা বেশী। সবাই আঁতেল। এক সপ্নের দুনিয়ায় বসবাস। বাকী থাকে কে? সাধারণ জনতা। তাঁদের অবস্থা সবচেয়ে করুণ। তাঁদের নিয়ে সত্যিকার অর্থে ভাববার কেউ নেই। মাঝে মাঝে হরতাল সফল করার জন্য ধন্যবাদ দেয়া হয়। কখনো তাঁদের কুপিয়ে মারা হয় কখনও বাসে আগুন লাগিয়ে।
এই সাধারণ মানুষ একাট্টা হবে এমন আশা অনেককেই করতে দেখেছি। উদাহরণ দেয়া হত ফুলবাড়ির। প্রথমে হাসতাম পরে বিরক্ত হতাম। কেউ বলত যুব সমাজ নেতৃত্ব দিবে। সেখানেও কোন আশা কখনও দেখিনি। আসলে যুব সমাজ বলতে চখের সামনে ভাসতো সরকারী দলের কিছু ক্যাডারের ছবি। হয় তাঁরা হরতাল বিরোধী কিছু মিছিল করছে নয় কুপিয়ে মানুষ মারছে। বিরোধী দলের ছাত্রদের ছবি ছিল নিরীহ রিক্সাচালকের টায়ারের বাতাস ছেড়ে দেয়া কিংবা গাড়ী ভাংচুর। কার কাছে আশা রাখবো?
তাই দেশে ‘তাহরির স্কয়ার’ এর মত ঘটনা ঘটবে কেউ বললে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিতাম। একই বিরক্তি হয়তো অনেকে আমার লেখার ব্যাপারেও দেখাতেন। আর এভাবেই সবাই যে যার মত নিজেদের বিরক্তি প্রকাশ করে চলছিলাম। আর হয়তো মনে অজান্তেই বিশ্বাস করে চলছিলাম, ‘এর বেশী আমাদের কিছুই করার নেই’। আজ সব ওলট পালট হয়ে গেল। রায় শোনার পরে ভাবলাম, সব শেষ। যদিও খুব আশা করিনি, মনে হয়েছিল কিছু একটা খেলা চলছে, তারপরও ভেবেছিলাম, ‘হয়তো’।
এমন সময় ফেসবুকে দেখলাম কিছু ম্যাসেজ। শাহবাগে আসবার। তখনও আশা করি নি কিছু হবে। আসলে যুব সমাজ একত্রিত হতে পারে, এমন ধারনাই কেন যেন মনে গাঁথতে পারছিলাম না। তাই কিছুক্ষণ পরে পরে ফেসবুকের আপডেট চেক করছিলাম। নতুন কিছু ঘটলো কি না। মুক্তিযুদ্ধ ব্যাপারটা যুবসমাজের মনের কতটা গভীরে গেঁথে আছে তাঁর কোন ধারণাই আমার ছিল না। দেশের নতুন ‘তাহরির স্কয়ার’ এ তাঁর দেখা পেলাম।
এই মুহূর্তে আমার মানসিক অবস্থা বেশ ভয়ংকর। এমন একটা জাগরণ দেখতে পেয়ে উৎসাহিত। আবার অন্যদিকে দারুণ ভয়ে ভীত। যদি এই আন্দোলনের রাজনীতি করণ হয়? যদি এখানে সেই চিরাচরিত দলাদলি, গ্রুপিং শুরু হয়? কে নেতা হবে, কে আন্দোলন পরিচালনা করবে। কিংবা উপরের নির্দেশে চালিত হওয়ার কোন ঘটনা ঘটবে। এমনটা হলে? একটি দারুণ সুযোগের অকাল মৃত্যু হবে।
আমি জানি না এই আন্দোলনের কি পরিসমাপ্তি হবে। ফাঁসির রায় নিয়ে এরা ফিরতে পারবে কি না। ‘আমাদের বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে’ এমন সব ভাওতাবাজি কথা বলে সবাইকে প্রশমিত করার চেষ্টা হবে কি না। ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি’ বলে একটা মিথ্যা প্রলোভন দিয়ে এই আন্দোলনকে অন্য খাতে নেয়ার চেষ্টা হবে কি না তা সময় বলে দেবে। তবে আমি মনে প্রানে চাই এই আন্দোলন সফল হোক। দেশের মানুষের চেতনা নিয়ে আমার যে ধারণা ছিল তা যেন মিথ্যা প্রমাণিত হয়। এই যুব সমাজ যেন আমাকে ভুল প্রমাণিত করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×