somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘরাতের বিলাসিতা!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২২ ডিসেম্বর। গোলার্ধের কি এক জটিল হিসেবে আজ সবচেয়ে দীর্ঘ রাত। হালকা শীতে লেপের মধ্যে গুটিশুটি মেরে মোবাইলে স্ক্রল করছি। আঙ্গুলগুলো এখন আর বইয়ের শুকনো পাতা উল্টাতে চায় না। ছোট্ট রূপালী ডিসপ্লেতে নড়া চাড়ায় ব্যস্ত। একটা আঙ্গুলের ঘষাতে কত কিছুইনা দেখা যায় মুঠোফোনের পর্দায়! নির্বিকার সময় তখন হয়ে ওঠে ঝলমলে। ঠুস করে অনেকটা সময় চলে যায় মুহূর্তে। রাত আরো গভীরতর হতে থাকে। ঘড়িতে তখন রাত ২ টা বেজে ২৪ মিনিট। মোবাইলে রুপঙ্কর বাগচীর একটা গান বাজছে তখন-

“আমায় একটু আড়াল দেবে কি?...লুকোবো।
ভিজতে ভিজতে... ক্লান্ত দুচোখ শুকোবো।”

আমার অসম্ভব রকমের প্রিয় একটা গান। বন্ধু চারুকেও বললাম গানটা শোন। ভাবছি গানটা শেষ হলেই চোখটাকে রেস্ট দিবো। মোবাইলটা লক করতে যাবো ঠিখ তখনই একটা ছবিতে চোখ আটকে গেল। চোখটাকে রেস্ট দেয়া বাকী রেখে বরং চোখের পাতাকে কিছুক্ষণ বিরাম দিলাম। একপলকে আর কতক্ষণ তাকিয়ে থাকা যায়! অগত্যা আমার পলকে লাভ ইমোজির মতো একটা ভাব হলো।

গভীর রাতের গভীরতা ভর করলো শরীর মনে। কী নিদারুন মায়া তাতে। বেগুনি রংয়ের ছোট্ট একটা টিপ কপালকে সমানভাবে ভাগ করেছে। খেয়াল করে দেখলাম মাঝখানে ক্ষুদ্র মনসা ফনা তুলে আছে। যেন দৃষ্টি নিক্ষেপকারীর হৃদয়ে মায়া ঢেলে দিবে। লাল শাড়ীর মোড়কে শরীর ঢাকা মানুষটাকে এক মুহূর্তে দেবীর মতো মনে হলো।

অনুপম যেমন অপরিচিতা কল্যানীকে ভেবে বলেছিলো-‘আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো, আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কী আশ্চর্য পরিপূর্ণ তুমি— চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই।’

তাই আমিও আদিখ্যেতা করে ভাবছি, সাদা পাড়ের আঁচলে ঢাকা মানুষটাকে ভালোবাসার অর্চনা দিলে কেমন হয়! কালো মেয়ে সাদা পাড়ের লাল শাড়ি জড়িয়ে যে মনসাকে কপালে তুলেছে, সে যদি অঞ্জলীতে তৃপ্ত না হয়? মনকে সান্ত্বনা দিলাম দরকার হলে অর্জুনের মতো অপ্রতিরোধ্য যোদ্ধা হবো। ধুর, অর্চনা দিতে গেলে কি যোদ্ধা হওয়া লাগে? প্রেমিকতো যোদ্ধা থেকেও অপ্রতিরোধ্য।

কিন্তু বিধিবাম, নিমিষেই রূপালী পর্দার আলো ম্লান হয়ে গেল। মনে মনে রবীবাবুর বুলি আওড়ালাম-ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না; কিন্তু ভাগ্য আমার ভালো তিনি সান্ত্বনা দিয়ে গেছেন। তাই হেডফোন লাগিয়ে সকালের অপেক্ষা করলাম।

“ঘোমটা মাথায় ছিল না তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।

কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ।”
---------
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×