হে নবী! আপনাকে ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি
হে নবী! আপনাকে ভালোবাসি আমার পিতার চাইতে বেশি
আপনাকে ভালোবাসি নিজ সন্তানের থেকেও বেশি
এমনকি সমস্ত সৃষ্টিজগতের থেকে বেশি ।
হে নবী! আপনাকে ভালোবাসি তাই আপনার সুন্নত অনুসরণ করি
আপনার পোশাকের মত পোশাক পড়ি
দাড়ি রাখি, মেসওয়াক করি
আপনার শেখানো নিয়মে হাজত সারি
আপনার আদর্শে জীবন গড়ি।
হে নবী! আপনাকে ভালোবাসি তাই ঈমান আনি
আপনাকে ভালোবাসি তাই কুরআন মানি
আপনাকে ভালোবাসি তাই দুনিয়ার কষ্ট ভুলে আখিরাত ভালোবাসি ।
হে নবী! নবুওয়্যতের দাবি পূরণ করেছেন আপনি
জাহান্নামের পথে ছিলাম, জান্নাত চেনালেন আপনি
মানব হৃদয়ের অন্ধকারে আলো ফেললেন আপনি
শির্কের ভয়াল আঁধারে তৌহিদের আলো জ্বালালেন আপনি
হে নবী! হে নবী! হে নবী! অনেক কষ্ট সয়েছেন আপনি
অনেক কষ্ট সয়েছেন আপনি
বিশ্বজগতের জন্য রহমত আপনি
তাই আপনাকে ভালোবাসি ।
হে নবী! আপনি আল্লাহর নবী,
আপনিই শেষ নবী, আপনিই মানবতা,
আপনাকে কষ্ট দিলে বিপন্ন হয় মানবতা।
যদি কষ্ট দেয় আপনাকে মুনাফিক, বেঈমান;
জিহাদ করব, রক্ত দেব তবু রাখব আপনার শান।
[বি দ্রঃ আসুন আমরা আমাদের প্রিয় নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে ভালবাসি। রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আমদেরকে যে দাওয়াত দিয়েছেন তা গ্রহণ করি। এজন্য আমরা মসজিদের পরিবেশে যাই, য়ালেম ওলামাদের কাছে যাই, আল্লাহওয়ালা লোকদের সাথে সম্পর্ক রাখি। ইনশা'আল্লাহ আমরা উভয় জগতে লাভবান হব।]
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



