somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসি কুরআনকে

২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি তুমি ভাষার সৌন্দর্য্যে বিমোহিত হতে চাও তবে কুরআন পড়।

যদি তুমি ভালবাস কবিতা তবে কুরআনের চেয়ে ভাল ছন্দ আর কোথায় পাবে বল।

যদি গদ্য ভালবাস তবে কুরআনের গদ্য সর্বোৎকৃষ্ট।

যদি ভালবাস ইতিহাস তবে কুরআনে বর্ণিত ইতিহাসের চেয়ে নির্ভুল ইতিহাস আর কে দেবে তোমায় হে ঐতিহাসিক?

হে বিজ্ঞানমনস্ক মানুষ, কুরআনের সাথে যদি তোমাদের বিজ্ঞান কখনো না মিলে তবে কুরআনের বক্তব্য গ্রহণ কর। কারণ আজকের বৈজ্ঞানিক বক্তব্য আগামীকাল ভুল প্রমাণিত হতে পারে কিন্তু কুরআনের বক্তব্যকে বিজ্ঞান কখনো ভুল প্রমাণিত করতে পারবে না।

যদি তুমি হও আইনের ছাত্র তবে কুরআনের আইন গ্রহণ কর। এর চেয়ে উন্নত কোন মানবিক আইন পেরেছে কি অপরাধীকে সংশোধন করতে ও সমাজকে করতে নিরাপদ ও বাসযোগ্য?

যদি তোমার বিষয় হয় অর্থনীতি তবে কুরআনের চেয়ে মানবকল্যাণকামী অর্থশাস্ত্র আর কে শিক্ষা দিয়েছে কবে? কুরআন সুদকে নিষিদ্ধ করেছে ও দান সদকাকে করেছে উৎসাহিত এবং ব্যবসাকে করেছে হালাল।

যদি তুমি হও জেন্ডার সেন্সিটিভ অথবা নারীবাদী এবং চাও নারীর উন্নয়ন তবে কুরআনের চেয়ে জেন্ডার সেন্সিটিভ ও নারীবাদী আর কোন কর্তৃপক্ষ নেই। কুরআনই দিয়েছে নারীকে অগ্রাধিকার, মর্যাদা ও স্বীকৃতি দিয়েছে নারীর স্বভাবজাত দায়িত্বশীলতাকে।

যদি তুমি ভবিষ্যৎবেত্ত্বা হতে চাও তবে কুরআনের ভবিষ্যৎবানীর চেয়ে আর কোন নির্ভরযোগ্য ভবিষ্যৎবানী পারবে না দিতে তোমাকে কোন গবেষক। কুরআনের ভবিষ্যৎবানী এমন যা অবশ্যম্ভাবী।

যদি অদেখা ভুবন সম্পর্কে জানতে চাও তবে কুরআনে বর্ণিত কবর, জান্নাত ও জাহান্নামের ভুবন সম্পর্কে জেনে নাও।

"হে লোকেরা, এ কুরআন তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে তোমাদের জন্য নসীহত হিসেবে, অন্তরের ব্যাধিসমূহের জন্য শেফা হিসেবে এবং যা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত।

হে লোকজন, আল্লাহ তায়ালার এ দান ও মেহেরবানীর ওপর আনন্দিত হও। এ কুরআন মানুষের সঞ্চিত দুনিয়া হতে বহুগুণে উত্তম"। (সূরা ইউনূস, ৫৭ ও ৫৮ নং আয়াত অবলম্বনে)

অতএব তোমাদের মধ্যে যারা কুরআন শিখতে ইচ্ছুক তারা আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণ করতে থাক। এজন্য দ্বীনদার, পরহেযগার এবং কুরআন ও সুন্নাহর এলেমওয়ালা ব্যক্তির সোহবত গ্রহণ কর।

হে মানুষ, এখনও কি সময় আসেনি কুরআনকে গ্রহণ করার? কুরআন শেখার ও কুরআন পড়ার?

হে মানুষ, এখনও কি সময় আসেনি অন্ধকারে দীপশিখা প্রজ্জলন করার যে দীপশিখা কখনো নিভে যাবে না?

কুরআন সে তো আলোকউজ্জ্বল প্রদীপ।


পড়ুনঃ

আসমানী কিতাবের পরিচয়

আসমানী কিতাবের পরিচয়
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×