এটাতো নিশ্চিত যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের মৃত্যুর তারিখ ১২ই রবিউল আওয়াল। কিন্তু জন্মতারিখ ১২ই রবিউল আওয়াল এটা নিশ্চিত নয়। এটা ধারণা বা গবেষণাপ্রসূত একটি বিষয়। ১২ তারিখটি তার জন্মতারিখ হতেও পারে, নাও হতে পারে। যদি ১২ই রবিউল আউয়াল রাসূলের জন্মতারিখ না হয়, তাহলে তার মৃত্যু তারিখে ঈদের নামে উৎসব পালন করা কতখানি ধৃষ্টতা!! রাসূলের মৃত্যুর তারিখটিতে খুশিতে বাকবাকুম হয়ে খাওয়া-দাওয়া করা, র্যালী করার নামে গাড়ীবহর বের করে রং-তামাশা করা আর আল্লাহর রহমতের আশা করা কতখানি জুলুম!! আহ্।
আপনি জন্মতারিখ পালন না করে আল্লাহর রাসূলের জন্মদিবস পালন করতে পারেন। প্রতি সপ্তাহে সোমবার রোযা রাখুন। হাদীসের কিতাবগুলোতে আছে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন। তিনি বলেন, সোমবার রোযা রাখার কারণ এদিন তার জন্মদিবস। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করার জন্য তিনি রোযা রাখেন। আর প্রতি বৃহস্পতিবার মানুষের আমলনামা আল্লাহ তায়ালার কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম ইচ্ছা করেন তার আমলনামা পেশের মুহূর্তটিতে তিনি যেন রোযা অবস্থায় থাকেন।
তাই সত্যই যদি আপনি রাসূলের মহব্বতে তার জন্মদিন পালন করতে চান তবে প্রতি সপ্তাহে সোমবার রোযা রাখুন। সুন্নতের ওপর আমল করার ফযিলত পাবেন। ভোগবাদী না হয়ে ত্যাগের ইসলাম শিখুন।
রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আদর্শকে নিজের জীবনে, পরিবারে বাস্তবায়ন করুন। আজকে রাসূলের বহু সুন্নত মৃতপ্রায়। আল্লাহতায়ালার বহু ফরজ হুকুম মানুষ ছেড়ে দিয়েছে। সালাতের ব্যাপারে আজ মুসলমানদের সীমাহীন গাফিলতি। তলোয়ার ছিল মুসলমানদের অলঙ্কার। আজ জিহাদের মত ফরজ আমলকে মানুষ ইসলামের অংশ বলেই ভাবতে পারছে না। যদি সত্যই রাসূলের মহব্বত আপনার হৃদয়ে স্থান দিতে চান তাহলে ১২ই রবিউল আউয়ালকে ঘিরে অর্থহীন সময় নষ্ট না করে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করি। তার ব্যথা ও দরদ বুঝার চেষ্টা করি। আর যারা ১২ই রবিউল আউয়াল পালন করছেন তারা মনে রাখবেন আমল শরীয়ত কর্তৃক নির্ধারিত হয়েই আছে। নতুন করে আমল বানানো যায় না। আল্লাহ তায়ালা বুঝার ও নেক আমল করার তৌফিক দান করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
