আপনি কি 'জেনারেল শিক্ষিত' কিন্তু দ্বীনের ব্যাপারে প্রবল আগ্রহী কোন ব্যক্তি?
দ্বীন শিখতে চান?
হতে পারে আপনি কলেজ, বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের অথবা ডাক্তারী বা ইঞ্জিনীয়রিং হতে আগত ব্যক্তি।
হয়তো আপনার তবলিগ জামাতে গিয়ে দ্বীনের প্রতি ব্যাপক আগ্রহ বা তলব সৃষ্টি হয়েছে।
হয়তো চরমোনাইতে গিয়ে আপনার আধ্যাত্মিক অনে-ক উন্নতি সাধিত হয়েছে।
অথবা কোন ইসলামিক দলের সাথে যুক্ত থেকে আপনার ভিতর জিহাদী প্রেরণা জাগ্রত হয়েছে।
হয়তো টেলিভিশনে জাকির নায়েকের লেকচার শুনে আপনি দ্বীনের বিভিন্ন বিষয়ে ক্ষুরধার যুক্তির চমকে চমকিত হয়েছেন।
এখন সমস্যা হল, আপনি যে মাধ্যমে দ্বীন চিনেছেন সে মাধ্যমকেই একমাত্র সঠিক বা সর্বোৎকৃষ্ট ভাবছেন। অন্যদের কাজকর্মগুলোকে আমলে নিচ্ছেন না।
কিন্তু না!!!
আপনি বাগানের মাত্র এক ফুলের সুবাস পেয়েছেন। আরো সামনে অগ্রসর হোন। ফুল আরো আছে। মজা আরো আছে। বিচিত্র সুবাসযুক্ত। বিচিত্র বর্ণের। যত সামনে যাবেন ততই মুগ্ধ হবেন। কোন মেহনতই একমাত্র মেহনত নয়। বরং রয়ে গেছে বিভিন্ন থেকে বিভিন্ন হৃদয়গ্রাহী উপাদান।
তবে যাই করুন আলেমদের সাথে থাকুন। হক্কানী-রব্বানী আলেম। তাদের কাছে যান। কুরআন তিলাওয়াত, মাসলা-মাসায়েল, আরবী ব্যাকরণ ইত্যাদি এলেম শিক্ষা করার উদ্দেশ্যে তাদের সামনে দিনের পর দিন বসুন। দেখবেন আপনার সামনে আস্তে আস্তে দিগন্ত-বিস্তৃত বাগান খুলে যাবে।
হক্কানী আলেম চিনবেন কিভাবে? তারা অর্থ উপার্জনের জন্য আপনাকে দ্বীন শিক্ষা দিবেন না। বরং মহব্বতের ভিত্তিতে দিবেন। বাংলাদেশের নামকরা ক্বওমী মাদ্রাসাগুলো থেকে পাশ করা যেকোন আলেমের হক্কানী আলেম হবার সম্ভাবনা খুবই বেশী। আপনি তাদের কাছে যান। যদিও বয়সে তারা আপনার থেকে ছোট হয়। এজন্য নিজের ইগোটাকে একটু কষ্ট করে কুরবানী দিতে হবে ও সময় বের করতে হবে আপনাকেই। ইনশাআল্লাহ আপনার দ্বীনের পথে অগ্রসর হওয়া অনেক সহজ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


