স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া 'জেনারেল শিক্ষিত' আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের ইসলাম বিষয়ে কোন ধারণাই নেই। জীবন হল তাদের কাছে 'ভালোভাবে' বেঁচে থাকা। ক্যারিয়ার, চাকরী, দুনিয়াবী আরামের উপকরণ এবং পরিবার ও স্ত্রী-সন্তানকে কেন্দ্র করে তাদের সমস্ত চিন্তাভাবনা। তারা নিজেরা নিজেদের চোখে অনেক জ্ঞানী ও পারদর্শী। কিন্তু দ্বীনের কষ্টিপাথরে কেবলই সোনাবিহীন খাদ।
'জেনারেল' থেকে আসা খুব কমসংখ্যক ব্যক্তি তবলিগ জামাত, চরমোনাই বা বিভিন্ন ইসলামিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার বরকতে অথবা প্রচুর পড়াশোনা করার মাধ্যমে আমলে ও লেবাসে অনেক উচ্চস্তরে চলে যায়। কিন্তু দিন শেষে তাদের আমল ও আখলাক ক্বওমী মাদ্রাসার একজন মাঝারি স্তরের ছাত্রের সমানও হয় না। জেনারেল ব্যাকগ্রাউন্ডের কোন ব্যক্তি যদিওবা পাগড়ি ও সুন্নতী লেবাস পরিধান করে তথাপিও নারী কলিগদের সাথে মেলামেশা করা, সরকারী চাকরীর প্রতি মোহাসক্ত থাকা, দুনিয়াবী বিভিন্ন ফায়দা হাসিল করা ইত্যাদি ক্ষেত্রে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের সাথে তাদের খুব বেশী পার্থক্য পরিলক্ষিত হয় না।
অনেক বড় 'বুজুর্গ সাথী' বা 'ইসলামী গবেষক' জেনারেল থেকে মসজিদের একজন খাদেম বা মুয়াজ্জেনের আমল-আখলাক, দ্বীনের প্রতি ভালবাসা ও দ্বীনের জন্য ত্যাগ অনেক অনেক শ্রেয়। এমনকি উভয়ের বসার ভঙ্গীর মধ্যেও রয়েছে পার্থক্য।
বৃটিশ রাজ জব্বর এক শিক্ষাব্যবস্থা রেখে গিয়েছে বটে যাকে দাজ্জালী শিক্ষাব্যবস্থা বলা যায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


