সুবহে সাদিকের আলো-আঁধারিতে যখন ফযর নামায আদায়ের জন্য যাই তখনও মানুষগুলো বেঞ্চে সারি বেঁধে বসে আছে। অনেকেই গল্প-গুজবে লিপ্ত। ভোর হওয়ার অপেক্ষায় আছে। ভোর হলেই হাসপাতালের বেডে শায়িত আত্মীয় স্বজনদের শিয়রের পাশে দাঁড়াবে। আইসিইউ-র বেশীরভাগ রোগীরই জ্ঞানের মাত্রা খুব কম থাকে। অনেক রোগী কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ওপর থাকে। সিকিউরিটির বাধা টপকে রোগীর কাছে যেতে পারাই মানুষগুলোর সারা রাত বসে থাকার স্বার্থকতা। মসজিদ থেকে আযানের শব্দ আসে। আরেকটি নতুন দিন শুরু হয়। আরেকটি হট্টগোলের দিন। আগত লোকদের কর্ণকুহরে আযানের শব্দ প্রবেশ করে না। তারা তাদের মৃতপ্রায় স্বজনের মুখ দেখতে উন্মুখ। ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়ের পিছু পিছু দৌড়াবে। কিন্তু আল্লাহ তায়ালার রহমানী প্রতিরক্ষা ব্যবস্থায় সংযুক্ত হতে রাজী নয়। রাত্রির শেষ প্রান্তের আযানও তাদের অন্তরে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না। কেউ মোবাইলে কথা বলে, কেউ হয়তো ধুমপানের জন্য পাশের টং দোকানগুলোতে চলে যায়, কেউ বাসি পত্রিকা পড়ে, কেউ শুধুই আড্ডা দেয়। এদিকে নামাযের ওয়াক্ত পার হয়ে যায়। নামাযের মাকরূহ সময় এসে পড়ে। কিন্তু রহমানের দরজায় হাযিরা দেয়ার সময় আব্দুর রহমানের হয় না।
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

