somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়া কেমন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১) দুনিয়ার উদাহরণ হল ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্নের মত। স্বপ্নের মধ্যেতো দেখে দুনিয়ার বাদশাহী কিন্তু চোখ খুললে দেখে ছেঁড়া কাথা।

তেমনিভাবে দুনিয়াদাররা চোখ খোলা অবস্থায় দেখে দুনিয়ার বাদশাহী কিন্তু চোখ যখন বন্ধ হয় তখন নীচে ছেঁড়া কাঁথাও নাই।

(২) দুনিয়া হল সিনেমার মত। সিনেমায় যেমন মানুষ দেখে অনেক ঘটনা ঘটছে। এসব ঘটনা দেখে মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসে। তা বিশ্বাস করতে মন চায়। কিন্তু সিনেমা যখন শেষ হয় তখন বুঝে আসে আসলে কিছুই ঘটছিল না।

আজকে এই দুনিয়ার জন্য মানুষ তার দ্বীন ছেড়েছে। তার আল্লাহকে ভুলেছে। তার রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আদর্শ ভুলেছে।

আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, আমি রহমতের রসূল, আমি তুমুল লড়াইয়ের নবী। নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমাকে জিহাদ দিয়ে পাঠিয়েছেন, ক্ষেত খামার দিয়ে পাঠাননি। (ইবনে রজব হাম্বলী)

রসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমাকে হেদায়েত ও দীনে হক দিয়ে পাঠিয়েছেন। আমাকে ক্ষেত-খামার দিয়েও পাঠাননি আবার ব্যবসায়ী কিংবা বাজারে আওয়াজদাতা হিসেবেও পাঠাননি। আর আমার রিযিক রাখা হয়েছে আমার বর্শার ছায়াতলে। (ইমাম বাগাভী রহ)

হাদীস শরীফে বর্ণিত হয়েছে, যখন তোমরা ব্যবসা-বাণিজ্য করবে, গাভীর লেজের পেছনে লাগবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তায়ালা তোমাদের ওপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন, যা আল্লাহ তায়ালা ততদিন পর্যন্ত দূর করবেন না যতদিন না তোমরা দ্বীনে ফিরে আসবে। (আবু দাউদ)

মাকহুল রহ বলেন, (উমর রাযিআল্লাহু তায়ালা য়ানহুর যুগে) মুসলমান যখন শামে আসে, তখন কিছু লোক তাদের সাথে আল-হাওলা চাষের ব্যাপারে আলোচনা করল। সুতরাং তারা তা চাষ করল। এ সংবাদ যখন উমর (রাঃ) এর কাছে গেল তখন তিনি দূত পাঠিয়ে সব ফসলে আগুন লাগিয়ে দেন। ইতিমধ্যে সব ফসল পেকে গিয়েছিল। উমর (রাঃ) তাদের কাছে লিখে পাঠিয়েছিলেন, আল্লাহ তায়ালা এই উম্মতের রিযিক বর্শার হুক ও তার নীচের অংশে রেখেছেন।

এ যুগে জিহাদতো দূরের কথা, মুসলমানরা নিজেদের নামায সম্পর্কেও বেখবর। কুরআনের বক্তব্য বুঝাতো দূরের কথা সহীভাবে কুরআন তিলাওয়াতও করতে পারে না।

মুসলমান আজকে টাকা কামানোতে তৎপর, কিন্তু আখিরাত বিষয়ে বেখবর। কোন ব্যক্তি একটা চাকরী করলে সবাই বলে, আরো কিছু কর না কেন? দুনিয়ার দাওয়াত একটার পর একটা আসতেই থাকে। কিন্তু মুসলমানদের ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা শেষ হয় না। অপমানও আর ঘুচে না।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×