বাসাটা এখনো খালিই আছে। মাস কয়েক হলো আমাদের পুরানো অ্যাপার্টমেন্ট'টা ছেড়ে দিয়েছি। কাজ থেকে ছাটাই হওয়ার পর নিয়মিত ভাড়া দেয়াটা সমস্যা হয়ে গিয়েছিলো। বেশিদিন ওই বাসাতে থাকাও হয়নি। প্রায় বছর দুয়েক। চারতলার কোনে দুই রুমের বাসা, আলো বাতাস খেলতো অনেক। আমার আদরের ছোট্ট মেয়েটার প্রথম বছর কেটেছে সেখানেই। সেই বাসা ছেড়ে উঠেছি একই পাড়ার আরেকটা ছোট্ট বাসায়। এই বাসাটা একটু ঘুপচির মধ্যে। মুখোমুখি আরেকটা বিল্ডিং। প্রায় সারাক্ষণই অন্ধকার থাকে। পেছনের মাঠে সারাদিন পিচ্চিগুলো দাপাদাপি আর চ্যাচামেচি করে। সেই মাঠে নেই একফোটাও ঘাস। আমি রাতে প্রায়ই একটা সিগারেট ধরিয়ে হেঁটে আসি পুরানো বাসাটার সামনে থেকে। ওখানে ছিলাম যখন, জারা'র মা'কে বকাবকি করতাম শুধু শুধু ঘরে আলো জ্বালিয়ে রাখার জন্য। এখন সেখানে সন্ধ্যায় বাতি জ্বলে না। কোন নতুন ভাড়াটে আসেনি। বাসাটা বোধহয় এখনো খালিই আছে।
পুরানো বাসা'টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

১৯টি মন্তব্য ১৯টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন
স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।