এদেশে সুপারমার্কেটের গরু-মুরগী বাংলাদেশীরা খান না। তাদের ভাষ্য অনুযায়ী এগুলো হারাম। আমি খুব বেশি ধামির্ক বলে নিজেকে দাবি করি না। তবে আমার কাছে এটা মনে মনে হয় যে এগুলো মাকরুহ তে পারে, কিন্তু হারাম নয়। অনেকেই এই নিয়ে চেঁচামেচি করেন। আমি এ জাতীয় লোকদের কথা শুনলেই বুঝি যে ইনারা দেশের তথাকথিত আলালের ঘরের দুলাল, যারা আগোরা জাতীয় দোকান থেকে জীবনে হয়তো 2/1 বার বাজার করেছেন।
আমি কারওয়ান বাজার থেকে দীর্ঘ 8 বছর বাজার করেছি দেশে থাকাকালীন সময়ে এবং যারা করেছেন তারা জানেন যে মুরগী জবাই করার সময় বেশীরভাগ ক্ষেত্রে দোকানীরা ছুরি চালানোর পর ঘাড় মটকে মুরগী হত্যা করেন। আর এর প্রতিবাদ করেও খুব একটা লাভ হয় না। শুধু তাই নয় কোরবানীর সময় হুজুরদের জবাইয়ের পর কসা ইদের ছুরি দিয়ে গুঁতোগুঁতি করার বিষয় আমরা সবাই কম-বেশি জানি। আর ঢাকার ফাস্টফুড/হোটেলে কি মাংস পরিবেশন করা হয় তা তো সবারই জানা । ওগুলো আমরা নিদ্্বর্িধায় খেয়ে ফেললেও এখানে সুপারমার্কেটের মাংস খেতে আপত্তি কোথায় আমি বুঝি না।
এখানে টার্কিশ বুচার থেকে সবাই মাংস কেনেন। কিন্তু তারা কি জানেন মুরগীগুলো মেশিনে জবাই দেয়া হয় আর টেপরেকডর্ারে "আল্লাহু আকবার" চালানো হয়। আমার এক আত্নীয় বাংলাদেশে আফতাব পোলট্রিইন্ডাস্টৃতে চাকরি করেন , উনার কাছে আমি শুনেছি সেখানেও এই একই প্রথায় মুরগী জবাই দেয়া হয় যা আগোরা ও অন্যান্য সুপারমার্কেটে সরবরাহ করা হয়।
আবার চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরুহ। সেই হিসাবে কাঁকড়া, অক্টোপাস বা স্কুইড খাওয়া মাকরুহ হবার কথা। কিন্তু অধিকাংশ বাংলাদেশীর মতে এগুলো নাকি হারাম। কোন হিসাবে এগুলো হারাম তার ব্যাখ্যা কেউ দিতে পারবে বলে মনে হয় না। আমি এতোকিছু মেনে চলি না। তাই মোটামুটি শুয়োর বাদে সবই খাই। এজন্য বাংলাদেশী কমিউনিটিতে আমার বিশেষ বদনাম আছে। অনেকেই আমাকে বলেন "আপনার তো ভাই কোনকিছুতেই সমস্যা নেই"। অযথা মানুষকে উত্ত্যক্ত করা জাতি হিসাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে সেটা তো নিজেদের আর অজানা না!! তাই চুপ করে হজম করি অম্লবাণীগুলো।
ইদানিং নব্য তৃতীয় শ্রেনীর আমদানী ঘটেছে। এই শ্রেনীর ফতোয়াবাজদের মতে অনেক অপরিহার্যরন্ধন লিকুইড যেমন সয়াসসে নাকি এমন প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা হারাম।বাংলািেদশ ী কমিউনিটি মসজিদে নামাযের পর ফ্রিলিস্ট ধরিয়ে দে য়া হয় হারাম-হালালের প্রোডাক্ট আই ডিসহ। আমি মনে মনে হাসি আর ভাবি "সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ কর নি"
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







