somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রেম, একজন প্রেমিক ও কিছু স্বপ্নের অপমৃতু্য

১৩ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার প্রেমে পড়েই গেলাম। শপথ করেছিলাম ইন্টারমিডিয়েটে পড়ার সময় যে আর কখনও প্রেমে পড়ব না। কিন্তু কথা রাখতে পারলাম না। কেমন করে কখন যে কিভাবে হলো জানি না। শুধু বুঝতে পারলাম ওকে ছাড়া আমার বেঁচে থাকা অর্থহীন, এই পৃথিবী শূন্য এবং আমার সমস্ত জীবনের অর্জন ব্যর্থ। হারিয়ে গেলাম প্রেমের ভুবনে। বুনতে লাগলাম স্বপ্নের জাল।নিজেকে কবি গুরুর অপু বলে মনে হতে লাগল। খালি মনে হতে লাগল কখন আমার তাকে ধরে বলব "আমি পাইয়াছি। আমি ইহাকে পাইয়াছি" , কখন নীরব সী বিচে দুজন বসে দেখব সূযের্াদয় ও সূযর্াস্ত, কখন লংড্রাইভে যাব একসাথে হাইওয়েতে। দিন-রাত ভাবতে লাগলাম আমার প্রেয়সীর কথা,স্বপ্নের কথা, অনাগত ভবিষ্যতের কথা।

না সে ভাগ্যবতী কোন মানব সন্তান নয়। নয় সে হলিউডের কোন অপ্সরী। সে হলো Mazda 3 Sp 23। 2006 সালের কার অফ দ্য ইয়ার। খুব কি বেশী চাওয়া ছিল?জানি না তবে এটুকু জানি সে আমার হবে না।আমার প্রেম আমার হবে না।

জেসন একটা Mazda 3 Sp 23এর গর্বিত মালিক। হলুদ রঙের Mazda 3 টা নিয়ে জেসন যখন দিনের শেষে ঝড় তুলে বেরিয়ে যায় তখন বুক ফেটে যে দীর্ঘশ্বাস টা বের হয়ে আসে তা কি কেউ শুনতে পারে? হলুদ রং আমার দু'চোখের বিষ, কিন্তু জেসনের Mazda 3 Sp 23 এর হলুদ রঙটা আমার মনকে বিষিয়ে দিতে পারে না। আর যখন রাস্তায় দেখি কালো রঙের Mazda 3 Sp 23কে তখন আনমনেই গেয়ে উঠি "মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে"।

চেষ্টা যে করিনি তা নয়। কিন্তু আমার মা জননী ও পিতৃদেবের কড়া নির্দেশ আছে আমার প্রেমিকাকে ভুলে যাবার। তাও গিয়েছিলাম শো-রুমে সব বাধা উপেক্ষা করে লাভ অফ মাই লাইফকে ছিনিয়ে নিতে।কিন্তু বিধি বাম!! দামটা শুনে দমে গেলাম। এই বাজারে এই দামে আমিা কালো রঙের Mazda 3 Sp 23টাকে পেতে পারি না। কাজটা খুব মোটেও সহজ ছিল না। পারি নি আমার ভালোবাসাকে বিদায় জানাতে।তাই চোরের মত চুপি চুপি বের হয়ে এসেছিলাম। তাই গলা টিপে হত্যা করেছি আমার স্বপ্নগুলোকে।প্রেমিক থেকে হয়ে গেছি খুনি। জীবন তো থেমে থাকবে না। আমি জয় করবই একদিন ও ছিনিয়ে নিয়ে আসব শোরুম থেকে আমার কালো রঙের Mazda 3 Sp 23কে।

পুনশ্চঃ জেসন এখনও ঝড়ের বেগে ছুটিয়ে নিয়ে যায় তার হলুদ রঙের Mazda 3 Sp 23 টাকে। আমি আর দীর্ঘশ্বাস ফেলি না। কারন আমি জানি আমিও একদিন হব একটি কালো রঙের Mazda 3 Sp 23 এর গর্বিত মালিক। নির্জন সী বিচে Mazda 3 Sp 23এর বনেটে বসে সূযের্াদয় দেখব বা লঙ ড্রাইভে হাইওয়েতে হাই স্পিডে ছুটে চলব একসাথে। এ যে আমার প্রতিজ্ঞা আমার প্রেমিকার কাছে। এই প্রতিজ্ঞা আমাকে যে রাখতেই হবে। ব্যর্থ প্রেমের বৃত্ত থেকে আমাকে যে বেরিয়ে আসতে হবেই।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৭ রাত ৯:৪৮
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×