ব্যাপারটি নিয়ে আর চেঁচামেচি করব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সম্প্রতি ব্লগে আবার বিষয়টির আলোচনা দেখে না লিখে পারছি না। বারী সাহেবের অস্ট্রেলিয়া দর্শন যে তিন কানার হাতিদর্শনের মত তাতে আমদের অস্ট্রেলিয়া প্রবাসীদের আর কোন দ্বিমত নেই। জেবতিক আরিফ আমার পূর্ববর্তী লেখাটি বারী সাহেবকে ফ্যাক্স করে দিয়েছেন শুনেছি। উনি ওটা পেয়েছেন বলে মনে হয় না। আর পেয়ে থাকলে বুঝতে হবে উনি প্রচন্ড জেদী ও একরোখা মানুষ, যিনি অন্যের মতামতকে গুরুত্ব দেন না। কারণ গত সপ্তাহে উনি আবার ঐ বিষয়গুলোর উপর অপরিবর্তিত লেখা লিখেছেন। ব্যাখ্যা হিসাবে "অনেকের অনুরোধে আরও বর্ণনামূলক রিপোর্ট" নামক একটি যুতসই হেডিঙও দিয়েছেন। অনেকদিনে ভেবেছি ভদ্রলোককে ফোন করে হালকার উপর ঝাপসা একটা সবক দিব। কিন্তু পরের দিন জনকন্ঠে উনার কলামে "অস্ট্রেলিয়ায় প্রাণনাশের হুমকি" জাতীয় হেডিং কল্পনা করে আর ফোন দেয়া হয় নি। কি দরকার খাল কেটে কুমির আনার?
আজকের জনকন্ঠে মুদ্রিত একটি সংবাদ নিয়ে
[wjsK=http://www.somewhereinblog.net/blog/Adda/28712821]
এই লিঙ্কে ব্যাপক আলোচনা হয়েছে।
উনি আজকে (http://www.dailyjanakantha.com/4p) আবারও কিছু অবান্তর কথা বলেছেন যথারীতি। অস্ট্রেলিয়ায় "বুয়া কালচার" নেই দেখে এত অবাক হবার কি হলো তা তো বুঝলাম না। দুনিয়ার উন্নত কোন দেশে "বুয়া কালচার" আছে বলে আমার জানা নেই। তাছাড়া এদেশে হাউজ মেইড বিপুল পয়সা দিলে পাওয়া যায়। কিন্তু এত বেশি টাকা খরচ হ্য় যে অতি বড়লোকেরাও তাদের ঘরবাড়ি পরিষ্কারের জন্য হাউজ মেইড রাখে না। তবে আরেকটা বিষয় হলো যত বড়লোকই হোক না কেন অস্ট্রলিয়ায় সবাই নিজের ঘরদোর সাফাইয়ের কাজ নিজে করতে পছন্দ করে। উইকএন্ডের একটা দিন এরা ক্লিনিঙ ও ওয়াশিঙের জন্য বরাদ্দ রাখে।
আর অডজব-ইভেনজবের সংজ্ঞা বাংলাদেশিদেরই তৈরি। এখানে শুধু নয় বিশ্বের সব উন্নত দেশেই মানুষ যা করে জীবিকা নির্বাহ করে তার জন্য সে গর্ব অনুভব করে। উনার মত দেশ-বিদেশে ঘোরা মানুষ এত সহজে টাশকি খেলেন কেন এ ব্যাপারে তা একটু কৌতুকের উদ্রেক করে বৈকি।
ট্যাক্সি ড্রাইভারের জীবন যাপনের বর্ননা দিয়ে উনি সম্ভবত বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভারদের এখানে মাইগ্রেট করার জন্য উৎসাহিত করেছেন। এখানে ট্যাক্সি অনেকেই চালান। কিন্তু তাদের অধিকসংখ্যকের মনোকষ্টটা আমি বুঝি। হাজার হাজার ডলার খরচ করে, অমানুষিক কষ্ট করে ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলেরা যখন ট্যাক্সি চালনাকে পেশা হিসাবে নেয়, তখন তাদের দীর্ঘশ্বাসটা আমি শুনতে পাই। তাদের মানসিক টর্চারটাকে আমি উপলব্ধি করতে পারি। বারী সাহেবের মত "রাতকানা"রা (যারা চক চক করলেই সোনা হয় না - প্রবাদটা জানেন না) মনে হয় এই কষ্টে থাকা মানুষগুলোর দীর্ঘশ্বাসটা শুনতে পান না।
পরিশেষে যারা এখানে আসতে ইচ্ছুক, তারা দয়া করে উনার কথা শুনে লাফাবেন না। অস্ট্রেলীয় ইমিগ্রেশনের ওয়াবসাইট ঘেঁটে ও প্রবাসী যারা এখানে আছেন তাদের সাথে কথা বলে নিজেদের সিদ্ধান্তটা সঠিকভাবে নিবেন।
বারী সাহেবের অস্ট্রেলিয়া দর্শন ও দু'টি কথা: 2
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আররিজস বা ত্রুটি বিশিষ্ট মুসলিম দল পথভ্রষ্ট

সূরাঃ ১০ ইউনুস, ১০০ নং আয়াতের অনুবাদ-
১০০। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নহে এবং যারা বুঝে না আল্লাহ তাদেরকে আররিজস (ত্রুটি/কলংক) যুক্ত করেন।
* তিহাত্তর দলে বিভক্ত... ...বাকিটুকু পড়ুন
আমার একশততম পোস্ট!

আমার একশততম পোস্ট!
আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন
সংসদের বায়না : ৩০ সেট গয়না
একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।

বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন
ফুল ট্যাঙ্ক স্বপ্ন

শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।