somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাবির ১৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, কার্যক্রম স্থগিত

০৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এর সৌজন্যেঃ

জাবির ১৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, কার্যক্রম স্থগিত

Mon 5 Jul 2010 9:11 PM BdST

rtnn জাবি, ০৫ জুলাই (আরটিএনএন ডটনেট)-- হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৩ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- কাজী মারুফ সজীব, বিজয় কুমার দাশ, পারভেজ, দেবব্রত প্রিয় জনি, আরিফুল হক আরিফ, খায়রুল বাশার রাজু, শুভাশীষ কুন্ড টনি, মহিউদ্দিন আহমেদ মুহি, উজ্জ্বল কুমার দাশ, চয়ন, সকাল, স্বাধীন ও পলাশ।

সোমবার সন্ধ্যায় ছাত্র লীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনের জানান, বিকালে কার্যনির্বাহি সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটি স্থগিত ও ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, আল-বিরুনি হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়।

সংঘর্ষে এক সহকারী প্রক্টরসহ আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের মধ্য ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের মধ্যে কমপক্ষে ১১ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। কয়েক দফার এ সংঘর্ষ আল-বিরুনি হল থেকে অন্য হলেও ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবীর ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর আরজু মিয়া। একইসঙ্গে সাধারণ ছাত্রদেরকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, আজ সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার কার্যক্রমও স্থগিত করার ঘোষণা দেয় কেন্দ্রীয় সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত বছর ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে সেসময়ে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তিতে ওই কমিটি বাতিল করে গত ১৯ মে সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের নেতৃত্বে নতুন কমিটি করা হয়।

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫১
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×