somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বোবাকান্না
মানবিক পৃথিবীর জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বঙ্গবন্ধু খুনীর দৌহিত্র ছাত্রলীগ সম্পাদক, বিএনপিপুত্র সভাপতি!

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে ১৫ আগষ্টে স্বঘোষিত হত্যাকারী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গ্রেপ্তার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন এটা মুজিব বর্ষের উপহার। ইতোমধ্য তার বিরুদ্ধে আদালতের রায় অনুযায়ী ফাঁসির দন্ড কার্যকরের প্রক্রিয়া চলছে।

কিন্তু এরই মধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতোদিনে আওয়ামী লীগের দুর্গে আশ্রয় পেয়েছে খুনী মাজেদেরই নাতি। তিনি মুজিবুল্লাহ ওরফে পলাশ বিশ্বাস, মাজেদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি।

২০১৭ সালে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বাধীন তৎকালীন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের ওই কমিটি অনুমোদন দেয়। এতে পলাশ বিশ্বাসকে সাধারন সম্পাদক ও নজরুল ইসলামকে সভাপতি করেন। কিন্তু কমিটি ঘোষণার পরপরই গণমানুষের মুখপত্র দৈনিক ফেসবুকে প্রকাশিত হয় যে উপজেলা কমিটির এই দুই নেতাই সরকার বিরোধী পরিবারের।

পলাশ বিশ্বাস হলেন বঙ্গবন্ধুর খুনী মাজেদের চাচাতো ভাইয়ের মেয়ের ঘরের দৌহিত্র। ফেসবুক তখনই বিষয়টি ব্যাপক আলোড়িত হলে ২০১৭ সালের ২২ মে কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক সোহাগ-জাকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বোরহানউদ্দিন উপজেলা কমিটি স্থগিত সহ সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।


এরপর শোভন-রাব্বানি কমিটি এবং বর্তমান ভারপ্রাপ্ত নাহিয়ান-লেখক কমিটিও বোরহানউদ্দিনে স্থগিত প্রত্যাহার বা নতুন কমিটি দেননি।

যদিও নিজেদের সভাপতি ও সেক্রেটারি দাবি করে নজরুল-পলাশ বিশ্বাস কার্যক্রম পরিচালনা সহ ইউনিয়ন, পৌর কমিটি অনুমোদন দিচ্ছেন। দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। এমনকী স্থানীয় এমপিও তাদের বৈধ কমিটি হিসেবে দলীয় কর্মসূচীতে রাখছেন। গত সাড়ে তিন বছরে এমনটা চলে আসলেও সবাই বঙ্গবন্ধুর খুনীর নাতির কথা ভুলে যায়।

তবে নতুন করে আলোচনায় আসে খুনী মাজেদ গ্রেপ্তারের পর।

অন্যদিকে বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বাবা আবদুল বারেক বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে (২০০১-০৬) সাল পর্যন্ত বোরহানউদ্দিন পৌরসভা বিএনপি ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। ওই ওয়ার্ডেই তৎকালীন এমপি হাফিজ ইব্রাহিমের বাসভবন। সঙ্গত কারনে হাফিজ ইব্রাহিমের আস্থাভাজন বা কাছের লোক ছিলেন বারেক। এখন তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও ছেলে কিন্তু উপজেলা ছাত্রলীগের সভাপতি!



প্রশ্ন আসে- বাবা রাজাকার হলে ছেলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতে পারবে না? আবার বাবা বিএনপি হলে ছেলে আওয়ামী লীগ করতে পারবে না?

কিন্তু বাংলাদেশের সরকারি চাকরি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে গোয়েন্দাদের ভেরিফিকেশনে কিন্তু নিজের দলীয় পরিচয়ের পাশাপাশি পারিবারিক দলীয় পরিচয় চাওয়া হয়। পরিচয় সরকারপন্থী তো সবঠিক।

সেটাই যদি হয় তাহলে বঙ্গবন্ধুর খুনী পলাশ বিশ্বাস বা বিএনপি নেতার ছেলে নজরুলের বিষয়টিকে সরকার কিভাবে নিবে?
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×