somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যানেল ফোরে শরিয়া টিভি ও ব্রিটেনে নতুন মুসলিম প্রজন্ম

১৪ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা-বাবারা ছিলো ধর্মপ্রাণ মুসলিম। অর্থনৈতিক কারণে তারা তাদের ধর্মের ও সংস্কৃতির দেশ ছেড়ে এসেছে ব্রিটেনে। নির্বিঘ্নে পালন করেছে তাদের ধর্ম ও যাপন করেছে তাদের স্বপ্নের জীবন। যে স্বচ্ছল ও দারিদ্রতামুক্ত জীবন ছিল তাদের স্বপ্ন। যার আশায় তারা ছেড়ে এসেছিল দরিদ্রঅথচ প্রিয় জন্মভূমি। ব্রিটেন থেকে তারা যা চেয়েছিল তার চেয়ে তারা বেশি পেয়েছে বলেই মনে করে। তাদের ছেলেমেয়েরা জন্মেছে এই দেশে ব্রিটিশ হয়েই। কিন্তু ধর্ম-কর্মে তারা মা-বাবার চেয়ে অনেক গোঁড়া। তাদের ধারণা মা-বাবা ধর্মের আসল রূপের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়নি। এইসব ছেলেমেয়েরা নিজেদেরকে ব্রিটিশ হিসেবে চিহ্নিত করতে চায় না। তাদের কাছে মৌলিক পরিচয় তাদের ধর্মসূত্র। তারা মুসলিম। একটি কসমোপলিটন দেশে যেখানে বিশ্বের তাবৎ দেশের আর ধর্মের মানুষ একটি রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলে সেখানে এদের এই ধর্মীয় বিশ্বাসের গোঁড়ামি উদ্বিগ্ন করে তুলছে অন্য নাগরিকদের।

সবচে' উদ্বিগ্নতার বিষয় ব্রিটেনে জন্ম নেয়া এই তরুণ প্রজন্ম ব্রিটেনের/পাশ্চাত্যের/সভ্য পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের স অনেক নিয়ম-কানুনের বিষয়েই আপত্তি তুলছে। কারণ এইসব নিয়ম মানুষের তৈরি। এবং তারা মনে করে এইসব নিয়মের সাথে ইসলামে যে আল্লাহর আইনের কথা বলা হয়েছে তার বিরোধ রয়েছে। তারা মনে করে এইসব নিয়ম-কানুন যদি চলতে থাকে তবে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা যাবে না। সুতরাং যেকোনো সহিংস প্রতিবাদ করতে তাদের আটকায় না। নিজের শরীরে বোমা বেঁধে আত্মঘাতীও হচ্ছে তারা। তাদের ধারণা এই 'কিতাল' ও 'জেহাদ' মানুষের তৈরি আইন ও রাষ্ট্রকে ধ্বংস করবে আর আল্লাহর আইনকে কায়েম করবে পৃথিবীজুড়ে।

ধর্মবিশ্বাসের কারণে তারা গণতন্ত্র মানে না। ফতোয়া দেয়, নির্বাচনে ভোট দেয়া হারাম। তারা মনে করে তাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ, সুতরাং বাকীদের অবশ্যই এই ধর্মের ছায়ায় আসা উচিত। ব্রিটেনের সমাজ এখন এই তরুণ মুসলিমদের আশা-আকাঙ্খা-হতাশাকে বুঝার চেষ্টা করছে। এরকম একটি উদ্যোগের ফলে চ্যানেল ফোরে মাঝরাতে পরিবেশিত হয় শরিয়া টিভি।

ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয় এই অনুষ্ঠানে। উপস্থিত থাকেন ইসলাম বিশেষজ্ঞ থেকে শুরু করে নানা ধর্মেরও চিনত্দার মানুষ। অনেক কৌতুহলোদ্দীপক প্রশ্ন নিয়ে আলোচনা হয় আর ইসলামের আলোকে তাতে মতামত দেন বিশেষজ্ঞরা:
* পাশ্চাত্যদেশে থেকে কি ইসলাম পালন সম্ভব?
*কেন মুসলিম পুরুষরা অন্য কেতাবি ধর্মের নারী বিয়ে করতে পারে কিন্তু মুসলিম নারীরা অন্য কেতাবি ধর্মের পুরুষদের বিয়ে করতে পারে না?
*নিউক্লিয়ার অস্ত্র কি ইসলামসম্মত?

এসব বিষয়ে আলোচনাগুলো আপনারা পাবেন চ্যানেল ফোরের শরিয়া টিভিতে। হাতে সময় থাকলে ঢুঁ মারেন।

http://www.channel4.com/shariatv


ছবি: ইন্দোনেশিয়ার বান্দা আচেক প্রদেশে মসজিদের সামনে শরিয়া আইন অনুযায়ী বেত্রাঘাত । সাল: 2006। সূত্র: এপি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

×