somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:)B-) হাইকু জোকস-২ :DB-)

২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাপানি ভাষায় হাইকু মানে দু'এক লাইনের কবিতা। দু'এক লাইনের কবিতা হলে দু'এক লাইনের জোকস হতে দোষ কী? সেই সূত্রে 'হাইকু জোকস' মানে দু'লাইনের জোকস।

: কি আছে এর মধ্যে? কই আমার মুখে কোনদিন সিগারেট দেখেছো?
: সিগারেট খেতে হলে মুখ বন্ধ করতে হয়, বিয়ের পর থেকে আজ অব্দি সেটা করতে পেরেছো।

: জগাইকে কেন নিমাই বলে ডাকি জানিস ও রোজ আমায় নিম গাছের ডাল এনে দেয়।
: এবার থেকে তাহলে আপনাকে জাম গাছের ডাল এনে দেব স্যার আপনি তখন আমাকে...

: তুমি কোন তালটা ভালো বোঝ?
: হরতাল।

: খোকা আমি তোকে ৫০ টাকা দিলে তুই সবার প্রথমে কি করবি?
: সবার আগে দেখব, তোমার দেয়া নোটটা আসল না নকল, কারণ ঠকানোই তো তোমার অভ্যাস।

: বল তো পিলার বানান করতে দুই এল (L) না এক এল (L) লাগে?
: একটা L দিলেও চলে কিন্তু দুইটা L দিলে পিলারটা মজবুত হয়।

: মিলন বলত, জবরদস্তি মানে কি?
: স্যার, জবর দখল করা বস্তি হচ্ছে জবরদস্তি।

: আজকাল ছেলেরা মেয়েদের মতো লম্বা চুল রাখছে, ওরা কি চুল ছাঁটতে পারে না?
: কী করে ছাঁটবে বলুন? দেখছেন না চারদিকে ছাঁটাই চলবে না আন্দোলন চলছে কী রকম।

: জ্যোতিষী ও রাজনৈতিক নেতার মাঝে মিল কি?
: একজন হাত ধরে কথা বলেন। আরেকজন হাত নেড়ে কথা বলেন। কিন্তু তাদের কথার বেশির ভাগই ভবিষ্যতের সাথে মিলে না।

: ঘোড়ার ডিমে তা দিলে কি হয়?
: ডিমের কিছু হয় না। তবে যে তা দেয়, সে গাধা হয়।

: দেখেছ, পাশের বাসার ভদ্রলোক যখন অফিসে যান, তখন তার স্ত্রী কি সুন্দরভাবে গাড়ির দরজা খুলে দেয়।
: তা তো দিবেই। কারণ ভদ্রলোকের বউ এবং গাড়ি দুটোই যে নতুন।

: বায়ুমণ্ডল কাকে বলে?
: মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ুটা বয়ে যায় তাকেই বায়ুমণ্ডল বলে।

সংগৃহীত


আগের পর্ব (যারা মিস করেছেন)
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×