somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলের বেস্ট অব দ্য ব্লগস প্রতিযোগিতায় ‘জুরি অ্যাওয়ার্ড’ জিতেছেন আবু সুফিয়ান।

০২ রা মে, ২০১২ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমবারের মতো কোনো বাংলা ব্লগ এ সন্মানজনক পুরষ্কার পেল। এর আগে দুটি আসরে বাংলা ব্লগের অংশগ্রহণ থাকলেও কোন বিভাগেই ‘জুরি অ্যাওয়ার্ড’ পায়নি বাংলা ভাষার কোন ব্লগই।

এবার প্রতিযোগিতার ছয়টি মূল বিভাগের একটি ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ বিভাগে সুফিয়ানের ব্লগ সেরা নির্বাচিত হয়।

এছাড়া এবার অনলাইনে পাঠকদের ভোটে ‘ইউজার প্রাইজ’ পেয়েছে আরো দুটি বাংলা ব্লগ।

মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে একটি আন্তর্জাতিক জুরি বোর্ড যৌথ অধিবেশনে এ বিজয়ী নির্ধারণ করেন। বিশ্বের বিভিন্ন ভাষার ব্লগার, সাংবাদিক ও মিডিয়া বিশেষজ্ঞরা এই জুরি বোর্ডে ছিলেন।

এ বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতায় স্থান পেয়েছিলো বিশ্বের বিভিন্ন ভাষার ১১টি ব্লগ ও ওয়েবসাইট।

বাংলা ছাড়াও আরবি, চীনা, জার্মান, ইংরেজি, ফার্সি, ফরাসি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ ভাষায় ব্লগ ও ওয়েবসাইট এই প্রতিযোগিতায় ছিল।

এ পুরষ্কার জয়ের প্রতিক্রিয়ায় বাংলা ভাষার পাঠকদের অভিনন্দন জানান আবু সুফিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের জনপ্রিয় এ ব্লগার বলেন, এ জয় সারা বিশ্বের অনুসন্ধানী প্রতিবেদকদের সামাজিক মতামত সৃষ্টিতে ভূমিকা রাখায় আরো অনুপ্রাণিত করবে।

সুফিয়ানের ব্লগটি হলো, (http://blog.bdnews24.com/author/abusufianIR)

এবার ববসে জুরি অ্যাওয়ার্ড বিজয়ী অন্যান্য ব্লগগুলো হচ্ছে- সেরা ব্ল¬গ ক্যাটাগরিতে ফার্সি ভাষার ব্ল¬গ ‘উইনডো অব অ্যাঙ্গুইশ' বা ‘বেদনার জানালা', সামাজিক সচেতনতায় প্রযুক্তি ক্যাটাগরিতে আরবি ভাষার ব্লগ ‘হ্যারেসম্যাপ', সেরা সামাজিক আন্দোলন প্রচারণা ক্যাটাগরিতে আরবি ভাষায় ব্লগার রাজান গাহাভি'র মুক্তির দাবিতে তৈরি ফেসবুক ক্যাম্পেইন, সেরা ভিডিও চ্যানেল ক্যাটাগরিতে চীনা ভাষায় ওয়াং বুয়া'র ব্লগ এবং বিশেষ বিষয় ‘জনশিক্ষা ও সংস্কৃতি’ ক্যাটাগরিতে ফরাসি ভাষার ব্লগ ফাসোকান।

এছাড়া ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় এবার অনলাইনে পাঠকদের ভোটে ‘ইউজার প্রাইজ’ জয়ী বাংলা ব্লগ দুটি হল আসিফ মহিউদ্দিনের ব্লগ ও সুড়ঙ্গু - নিয়াজের ভুবন।

আসিফ সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন ক্যাটাগরিতে এ পুরষ্কার পান এবং সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে পুরষ্কার পায় সুড়ঙ্গু - নিয়াজের ভুবন।

জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১২ রাত ৮:৪৫
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×