গণিত বহিতে দিলে হাত,মাথায় হয় বজ্রপাত ।
নইলে একেবারে মুন্ডুপাত ।
ইংরেজীতে পড়লে চোখ,বেড়ে যায় অসুখ-বিসুখ।
সেই সঙ্গে লন্ড ভন্ড হয়ে যায় মনের সুখ ।
বিজ্ঞান দেখলে অজ্ঞান হই,স্মরণে আসে না কিছু।
জ্বীন-ভূত তাড়া করে যেন পিছু পিছু ।
ভূগোল শুধু গন্ডগোল লাগায়,দৃষ্টি হয় গোল ।
এ যেন দাদরা-কাহারবা তালের বোল ।
ধর্ম শিক্ষা হাতে নিলে,সকল কর্ম যাই ভুলে ।
যদি কথা মিথ্যা হয়,রাখিয় না ভুলে ।
কৃষিকথায় বাড়ে ব্যথা, কোমড়ে আর ঘাড়ে।
দিন সাত না গেলে,ব্যথা নাহি সাড়ে ।
জীব,পদার্থ আর রসায়নের কথা,বলব এখন হেথা ।
এ তিন অকর্মার অত্যাচারে,হয়ে যাই ছাত্রনেতা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
