somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মার নিঃসঙ্গতা

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর রাত, রাফি একা ছাদে
দাড়িয়ে আছে। ঠিক এমন সময়
তার মনে হলো কেউ ঝেন
ছাদে উঠলো। পিছু ফিরে দেখলো
একটা মেয়ে। মেয়েটা তার
অপরিচিত। নিশ্চয় নতুন কোনো
ভাড়াটিয়া হবে। কিন্তু এতো রাতে
ছাদে কেন এসেছে।
এইদিকে মেয়েটিও রাফিকে দেখে
বেশ
অবাকই হয়েছে বলা যায়। যাইহোক
রাফিই প্রথম শুরু করলো।
.
- এই যে মিস, এই বাসায় নতুন নাকি?
= হ্যাঁ...
- আপনি জানেন না এই বাসায়
রাতের বেলা ছাদে প্রবেশ নিষেধ।
= কই, জানিনা তো। কিন্তু কেন?
-লোকে বলে এই বাসার ছাদে
নাকি ভুত থাকে।।।
=আপনি ভুতকে ভয় পাননা?
-না...
=আপনি কি প্রতি রাতেই ছাদে
আসেন?
-হুম।
=আপনি কি ভুত দেখেছেন?
-(রাফি কিছুক্ষণ চুপ থেকে জবাব
দিল) আপনি কি সেই গল্পটা শুনবেন?
=কোন গল্পটা?
-সেই ভুত ছেলের গল্পটা।
=হুম শুনবো, বলুন।।।
-রাফি একপলক আকাশের দিকে
তাকালো। তারপর শুরু করলো,
:
"ঘটনাটা বছর দুয়েক আগের।
এই বাসার নিচ তলায় তখন মেস
ছিল। সেই মেসে অন্য সব ছেলেদের
সাথে একটি গরীব ছেলেও থাকতো।
ছেলেটি লেখাপড়ার
উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে
এসেছিল।
গ্রামে থাকতো তার বৃদ্ধ মা বাবা।
শহরে দু-চারটে টিউশনি করে
ভালোই পেট আর পড়ালেখার
খরচ চলছিল। ছেলেটা আকাশ
দেখতে খুব ভালোবাসতো। তাইতো
মাঝে মাঝেই ছাদে উঠে আসতো।
ছোট্ট জীবনের সল্প চাহিদার মাঝেই
সুখ খুঁজে পেয়েছিল ছেলেটি। কিন্তু
সেই সুখটাও স্থায়ী হলো না।
(কিছুক্ষণ নিরব থেকে আবার
শুরু করল) ছেলেটি একদিন
টিউশনি করে মেসে ফিরে শুনতে
পায় পাশের বাসায় চুরি হয়েছে।
সবার সাথে ছেলেটিও চুটে গিয়েছিল।
কিন্তু কেউ একজন ছেলেটিকেই
চোর সাজিয়ে দিল।
চুরির মিথ্যা অপবাদে ছেলেটিকে
কি মারটাইনা মেরে ছিল তারা।
বার বার ছেলেটি বলেছিল,
আমি চোর নই, আমি চোর নই
কিন্তু কেউই তা বিশ্বাস করলোনা।
অপমান আর নির্যাতনে ক্ষত-বিক্ষত
হলো ছেলেটির দেহ মনে।
নাহ আর এ অপমান সইতে পারলোনা
ছেলেটি।।।
রাতের আঁধারে ছাদে উঠে এলো।
ছেলেটির শরিলে বিষন ব্যথা করছিল
আর তার চেয়ে বেশি মনে।।।
কি লাভ বেঁচে থেকে এই পৃথিবীতে।
যে পৃথিবীতে মানুষ আছে কিন্তু
মনুষত্য নেই।
ছেলেটি ছাদের ঠিক এই অংশে
দাড়িয়ে ছিল। আর তারপর,
তারপর দু হাত দু দিকে ছড়িয়ে
ছাদ থেকে লাপিয়ে পড়লো।।।
:
সেই থেকেই রাতের বেলা একাকী
সেই ছেলেটির আত্মাকে অনেকেই
এই বাড়ির ছাদে দেখতে পায়।
বিষন্ন মুখ নিয়ে আকাশ পানে
তাকিয়ে থাকে একটু খানি সুখের
আশায়।
:
মেয়েটি বেশ অবাক চোখেই রাফির
দিকে তাকিয়ে আছে। রাত প্রায়
শেষ হয়ে এলো। দূরের কোনো
মসজিদ থেকে ভেসে আসছে ফজরের
আজানের মধুর ধ্বনি।
রাফি মেয়েটির দিকে তাকিয়ে
মৃদু হেসে বললো "আমার যাওয়ার
সময় হয়েগেছে" মুহূর্তের মাঝেই
রাফির আত্মা বাতাসে মিলিয়ে গেল।
মেয়েটি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো।
পাশ দিয়ে বয়ে গেল হালকা মৃদু
বাতাস।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×