somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিস্তব্ধ আমি

১৩ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নির্জন উপত্যকার ঘাসে ছাওয়া মাটির কোলে বহু বছর ধরে শুয়ে আছি আমি।
বৈশাখের তপ্ত সূর্য তাপ বিলিয়ে যায় ,আমি তাপিত হইনা।
শ্রাবণ তার আপন নিয়মে বর্ষন ঝড়ায়,আমি আদ্র হইনা।
শরৎ-যামিনীর ফোঁটা ফোঁটা শিশিরে ঘাস ফুল স্নান করে,আমার হৃদয় উজ্ঝীবিত হয়না।
ফাগুনের আগুন ঝরা গনগনে রুপ আমার চোখকে মুগ্ধ করেনা কিংবা উড়ন্ত প্রজাপতির রঙীন ডানায় ভর করে আসা আনন্দের ছোঁয়ায় আমিও সেই আগের মত ঝিলমিলে রঙীন হয়ে উঠিনা ।সুউচ্চ
হিমালয় ছোঁয়া উত্তরের হাঁড়-কাপানো বাতাস বা সমুদ্র স্নাত দক্ষিনের শীতল সমীরণ পরশে আমি এখন আর হীমশীতল বা শিহরিত হইনা।
গোধুলী বেলার সোনা ঝরা রোদের সোনালী আলো অথবা কোন এক নক্ষত্রের রাতের অরুন্ধতী নক্ষত্রের রুপালী আলোও আমাকে উন্মন করেনা।
বৃষ্টিস্নাত বিষন্ন বিকেলের প্রেম-বিরহে কাতর কোন প্রেমিকের বাঁশির করুণ সুর আমাকে আর ব্যাকুল করেনা।
ভিজে মেঘে ছাওয়া প্রভাতে পাহাড় চুমে ফেরত আসা গন্ধমাতাল হাওয়ার ফিসফিসানি আমাকে আন্দোলিত করেনা।
আমার প্রিয় বাংলাদেশের কালচে মাটি আমাকে পরম মমতায় আপন করে নিয়েছে।
আমার পাশ দিয়ে কুলকুল ধ্বনি করে নিরন্তর ছুটে চলা পাহাড়ি নদীর মত, নিঃশব্দ সময়ও ঘুমন্ত আমাকে নিয়ে ছুটে চলেছে কাল থেকে কালান্ত্বরে,যুগ থেকে যুগান্তরে।
কখনো কখনো আমার মাটির উপর দিয়ে আলতো নরম পায়ে হেটে যায় কোন নরম মনের কিশোরী ।তার পায়েলের ঝুনঝুন আওয়াজ যেন আমার নিরবচ্ছিন্ন তন্দ্্রার মোহ ছুটিয়ে আমায় প্রশ্ন করে 'তুমি কে???'

আমি???
আমিতো হাজার বছর আগে জন্ম নেয়া মাটি দিয়ে গড়া এক মানবদেহের আবার মাটির সাথে মিশে যাওয়া অতি নগন্য এক অস্তিত্ব মাত্র।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×