এখানে লুকিয়ে রাখা
এখানে লুকিয়ে রাখা প্রতিবিম্বের পাশে
মৃত স্বপ্নের সমাধি গড়ে
কেন যেতে চেয়েছিলে আলোর মিছিলে?
অথচ রোদের তীব্র দহন ছিলনা,
সে মিছিলেও জ্বলেনি কোন আলো
তবুও হেটে গেলে পাতাঝরা পথে
মুখোশে ঢাকা বর্ণহীন চোখে
দেখনি কী স্বপ্নভাঙ্গা জনপদে
রিক্ত-শুন্য মানুষ তোমারই অপেক্ষায়
নিশ্চুপ জেগে থাকে মশাল জ্বেলে
এদের ফেলে তুমি কোথায় হারাতে চেয়েছিলে?
এখানে লুকিয়ে রাখা চিহ্নে
নীড়হারা জনপদে
কেন তবে বিক্ষত হয়েছিলে?
১৬.১১.২০০৮
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



