somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখন - কীভাবে - এখানে - কে জানে?

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবকিছুর সম্ভবত একটা নিজস্ব বয়স থাকে! সেই বয়সের ভেতর একটা ইচ্ছে থাকে। সেই ইচ্ছের ভেতরে আমাদের মানসিক বা সাত্ত্বিক আকৃতি। সেটা কখনো চোখের মত, কখনো বা পেজা তুলোর মত দেখতে। কখনো বা হয়ত আকাশ! কে জানে! কেউ কী দেখেছে? একটা ব্রিজের মত, কিংবা একটা পরস্পর জুড়ে থাকা গাছের শাখার মত। একটা ভেঙ্গে গেলে বাকীটুকুও কোন না কোন ভাবে নষ্ট হয় যায়।

খুব সম্ভবত এই ইন্টাররিলেশন গুলো আমাদের এই বাস্তব জগতের নয়। অন্য কোন জগতে, অন্য কোন সময়ের সাথে আমাদের সম্পর্ক হয়তো বাঁধা হয়ে থাকে নিপুণ দক্ষতায়! সেগুলোর প্রত্যেকটায় যদি একটা করে ভিন্ন ভিন্ন সময়ের আমি থাকি, আমরা থাকি, তবে?

আমার খুব জানতে ইচ্ছে করে, টিনএজ আমিটা কী এখনো গীটার নিয়ে বসে? ফিঙ্গারিং আর স্কেলিং লেসন ফাঁকি দিয়ে শুধু স্ট্রামিং নিয়ে পড়ে থাকে? ডাচম্যান কী এখনো শব্দ খোজে ঘোর চোখে, ভোর দেখে আলগোছে? ব্ল্যাকের গান নিয়ে পড়ে থাকে দিন রাত? দুহাতে লিরিক লিখে যায় একদিন সুর করবে বলে?

আমার খুব জানতে ইচ্ছে করে, সেসবের কোন একটা জগতে হঠাত করে হারিয়ে ফেলা খুব প্রিয় মানুষ বা জিনিসগুলোকে কী আবার ফিরে পাওয়া যেতে পারে?
হয়ত কখনো জানা হবে না!
অথবা হয়ত আমি জানিই। মনে পড়ছে না।

আমাদের দৃষ্টিসীমার সবগুলো রঙ আসলে একই রকম। তাই রোদের উল্টোপাশে ঝুলে থাকা শুণ্যতা এইসব প্রাণহীন অমূলদ সন্ধ্যের পথে ঝাপসা আবছায়া তৈরী করে। বৃষ্টি কণায় মিশে থাকে স্মৃতির ধুসর বৈকালিক উন্নাসিকতা। হিম জড়ানো অক্ষরে লেখা হয় সাত্ত্বিক দিনলিপি। অনাদরে জমে থাকা জলে মৃত্যুর নীল কথকতা জাঁকিয়ে বসে, ঘাসের সবুজ প্রান্তরে বেড়ে ওঠে দৈনতার বৈপরীত্ব। বাতাসে ছড়িয়ে পড়ে কার্তিক- মৃদু ঘ্রাণ ভাসে। এক একটা নীলচে আলোর নিচে সাত্ত্বিক দিনলিপিগুলোই পরিণত হয় ১০-১২ লাইনের বিক্ষত শব্দশরীরে,আশ্রয় খুজতে থাকে অবিমিশ্র ইথারের সুরে....

ওখানে ডাচম্যান কী করে জানিনা। এখানে ডাচম্যান নিজেকে মিস করে খুব। প্রতিনিয়ত খুজে ফেরে! আর খুজে ফেরে ইমন ভাইকে। আর সুর। আর শব্দের কর্কশ শিহরণ!

সুতো কেটে যাওয়া ঘুড়ি কি ফিরে পাওয়া যায়? হয়ত!
অথবা, হয়ত না!


(ড্রাফট)
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×