somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শারদশশী সেদিন সকালে উঠেছিলো...

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"আচ্ছা, তুমি কখনো রাস্তার পাশের দোকান থেকে চিতই পিঠা খেয়েছো? ধনে পাতার চাটনি আর সর্ষে বাটা দিয়ে? আশ্বিনের কাচামিঠা রোদে সাইকেল চালিয়েছো নদীর পাড় ধরে?"

"তুমি ভায়োলিন সোনাটা শুনেছো? পিংক ফ্লয়েডের গান? পল রবসন? জোয়ান বায়েজ? গ্যাব্রিয়েলা মিস্ত্রাল পড়েছ? কাফকা? হুমায়ূন আহমেদ পড়েছ?"

"আচ্ছা, তুমি কখনো ওই গল্পটা শুনেছো, সেই যে বিলুপ্তপ্রায় গাছের শেষ পাতাটা...? কখনো ভীড়ের মাঝে গলা ছেড়ে গান গেয়েছো? গীটারের তারে নির্ঝরের মত ঝরেছে লাল? স্লোগানে মুখর হয়েছে কখনো তোমার কন্ঠ? সহস্র হাতে হাত মিলিয়ে বলেছো, "জয় বাংলা"?"

"কখনো প্রেমিকার চোখে চোখ রেখে হারিয়ে গেছো সময়ের অতলে? বাতাসের ঝাপটায় উন্মাতাল চুলে মুখ রেখে নেশাগ্রস্থ হয়েছ? প্রেমিকার কপালে টিপ দেখে ভেবেছো তোমার হৃদয় ওই ছোট্ট বৃত্তে বন্দি? কখনো মনে হয়েছে, সেই মানুষটার হাতে হাত রেখে পৃথিবীর সকল পথই নির্বিঘ্নে পেরিয়ে যেতে পারবে? মানুষটা আধারে হারিয়ে গেলেও ঠিকই খুজে নেবে গন্ধ চিনে?"

মেয়েটা একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলো। হুট করে থেমে গেলো। চোখে চোখ রেখে বললো, "বেঁচে থাকার জন্যে আজ কি চমৎকার একটা দিন, তাইনা?"

আমি ভালো করে তার মুখের দিকে তাকাই, সকালের হালকা রোদ মেয়েটার মুখে এসে পড়েছে। আদ্ধেকটা মুখ চুলে ঢাকা পড়েছে, বাকী অর্ধেক আলোয় ভেসে যাচ্ছে। কী অপার্থিব দৃশ্য!

আমি ঋজু হয়ে জিজ্ঞেস করি, সত্যি করে বলো তো, তুমি কি মানবী? উত্তরে খিল খিল করে হাসতে থাকে অদুরে বসা সেই মেয়েটি। মানবীই তো! তার হাসির ঝংকারে আমার পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে! এরকম ভয়ংকর সুন্দর ব্যাপার সহ্য করা মুস্কিল। কিন্তু আমার এই মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। অনন্তকাল। উত্তুরে বাতাসে মেয়েটার চুল উড়ছে। একটা মিষ্টি গন্ধ বাতাসে। আমার বাঁচতে ইচ্ছে করছে। এই ছোট্ট জীবনে কত্ত কিছু করা বাকী। আমার এই মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে করছে!


© দি ফ্লাইং ডাচম্যান / ২০১৬

ইমেজ সোর্স
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×