বর্তমান বিশ্ব তথ্য-প্রযুক্তির বিশ্ব। জীবন উন্নয়ন ও টেকসই বিশ্ব গড়তে তথ্য প্রযুক্তির সেবা আবশ্যক। বাংলাদেশও পিছিয়ে নেই এই ক্ষেত্রে। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। সে কারণে গ্রামীণ জনগোষ্ঠির জীবনযাত্রা উন্নয়নে তথ্য-প্রযুক্তি ভিত্তিক ই-কৃষি এনে দিয়ে বর্তমান সরকার এনে দিয়েছে নতুন সম্ভাবনা। কৃষকের চাহিদা মাফিক, সঠিক সময়োপযোগী ও আধুনিক তথ্য, বাজারজাতকরণ, সংরক্ষণ প্রযুক্তি ইন্টারনেট, মোবাইল এর মাধ্যমে সরবরাহে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রাপত্যা একমাত্র বাংলাদেশের সরকারের। কৃষিতে তথ্য প্রযুক্তির বাস্তবায়নে সরকারের কৌশলগত পদক্ষেপ নিয়েছে। জাতীয় কৃষি নীতিতে ই-কৃষি অন্তর্ভূক্তকরণ। ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্য কেন্দ্র সমপ্রসারণ। আধুনিক কৃষি তথ্য সেবা প্রদানের জন্য কমিউনিটি পর্যায়ে ওয়ানস্টপ সার্ভিসের আদলে কৃষিভিত্তিক যাবতীয় তথ্য প্রদানের ব্যবস্থা করা। আর এ তথ্য কেন্দ্র থেকে গ্রামীণ জনগোষ্ঠি পেতে পারে কৃষি, মৎস্য, পশুসম্পদ এবং সরকারে নীতি বাস্তবায়ন কৌশলসহ স্বাস্থ্য, বাজারদর, কৃষি বিষয়ক প্রামাণ্যচিত্র। বর্তমানে মুঠোফোনের জোয়ারে ভাসছে এদেশ। সেই মুঠোফোন হতে পারে কৃষির একটি হেল্প লাইন। এতে ইন্টার অ্যাকটিভ ভয়েস রেকর্ড, মেসেজ, বিশেষজ্ঞ পরামর্শ ও বিরূপ আবহাওয়ায় করণীয় বার্তা প্রদান এনে দিতে পারে কৃষিষেত্রে তাৎক্ষণিক গতি ও সাফল্য।তথ্য-প্রযুক্তির অফুরন্ত ভাণ্ডার থেকে ই-কৃষির সফল বাস্তবায়নে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে নিচ্ছে অনেক দূর।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




