একাউন্ট করেছিলাম ৬ বছর আগে। এত দিন আরামেই ছিলাম ।গতকাল ১ খানা চিঠি পাইছি ব্যাংক থিক্কা। চিঠিতে যাহা লেখা আমি তার তরজমা করলাম ....।
আপনার একসেস একাউন্ট টি ই সেবারে কনভাট করা হল. আর সাথে দেয়া হল নিন্ম লিখিত বাশঁ.
১। আপনার একাউন্টে সব সময় বিশ হাজার টাকা জমা থাকতে হবে, নইলে ৬মাস পর পর ২০০০ টাকা জরিমানা নেওয়া হবে।
২। ব্যাংক এ লেনদেন করতে গেলে ৩০০টাকা জরিমানা নেওয়া হবে।তাই বুথে সব সময় লেনদেন করতে হবে।
এ সমস্ত বাশঁ ৬ বছর আগে, মানে একাউন্ট করার সময় ছিল না।যদি থাকতো আমার ১৪ গোষ্ঠি বিদাসি ব্যাংক একাউন্ট খুলতনা।আজ আমার এই একাউন্টে অটো লোন পে আছে, তাই আমি এই লম্বা বাশঁ খাইতে বাধ্য।
দেশে কি কোন আইন নেই, এই সমস্ত বাশঁ কনট্রোল করার ? বিদাসি ব্যাংক যা চাবে আর তাই আমরা করবো?
তাই সাংবাদিক ভাইদের অনুরোধ করছি , দয়া করে এ সমস্ত বাশঁ এর প্রতিবাদ করুন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


