আমরা যারা বেসকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা নিজেদের অনেক বড় মনে করি। আমরা মনে করি আমরা অনেক স্মার্ট, অনেক আপডেটেড, কথায় কথায় ইংরেজি বলতে পারি। আমাদের স্বপ্ন ভালো CGPA নিয়ে ভালো একটা চাকরি করা, স্কলারশীপ নিয়ে দেশের বাইরে যাওয়া। আর দেশের বাইরে গেলেই তো জীবনের ১৬ আনা পূর্ণ! আর পিছনে ফিরে তাকাতে হবেনা। পেছনে তাকাতে হবে না মানে এই দেশে আর ফিরে আসতে হবে না। আমরা সবসময় নিজেদের ক্যরিয়ার নিয়ে ব্যস্ত। দেশের কথা ভেবে সময় নষ্ট করার সময় কই??!!আমরা এই কথাটা ভাবি না যে, দেশ না থাকলে আমাদের অস্তিত্ব কই?!
আজ সারা দেশ যুদ্ধপরাধী, রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল। আর আমরা অনেকেই জানি না শাহবাগে কি হচ্ছে! অনেকেই জানি না কার ফাঁসির দাবিতে আন্দোলন হচ্ছে! আর জানলেও “আরে ধুর” বলে উড়িয়ে দেই! আমি নিশ্চিত করে বলতে পারি, ১৯৫২ সালে এ দেশে এখনকার মত বেসকারি বিশ্ববিদ্যালয় থাকলে আমরা বাঙলা ভাষা অর্জন করা দূরে থাক, আন্দোলনের কথাও ভাবতাম কিনা সন্দেহ আছে! ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়া তো দূরে থাক, আমরা “স্বাধীনতা” শব্দটিও মুখে আনতাম না!
আমি জানি, আমার কথায় অনেকে আমাকে গালাগালি শুরু করে দিয়েছেন। তাহলে চলুন কাল (শুক্রবার) সকালে শাহবাগে, আমার ধারণা মিথ্যা প্রমাণ করে দিন। আসুন আমরা এক সাথে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেত হই, দেশের জন্য কিছু একটা করি, ভালোবাসি আমার প্রিয় দেশটিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



