***মা***
১১ ই মে, ২০১৪ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ ডাকে আম্মু তোমায়
কেউবা ডাকে মম,
যেমন নামেই ডাকুক তোমায়
সেটাই অনেক দাম।
.
আম্মু তোমার ভালোবাসার
হয়না কোন তুলনা,
তোমার চেয়ে বড় আশার
পাইনা আমি ঠিকানা।
.
মাগো তুমি এমন কেন?
আমায় আগলে রাখ,
অনেক দোষী আমার যেন
সকল দোষী ঢাক।
.
তোমায় কত কষ্ট দিলাম
জন্ম থেকে শুরু,
তবু তোমায় পেলাম যেন-
ভালোবাসার গুরু।
.
এত্ত ভালবাসা তুমি
কোথায় রাখ মা?
অনেক দোষের পরও শুনি
খোকা ফিরে চা।
.
তোমার খোকা করবে যখন
বিয়ে ওরে মা,
তোমার ফেলে যখন তখন
বউকে খুজবে না।
.
মাগো তোমার জন্য আজও
কিছুই করি নাই,
তবুও তুমি খুঁজে ফেরো
তোমার খোকা হায়।
.
যখন আমার কচি মুখ;
ছিলোনা কোন বুলি,
তখন তোমার ভাষার সুখ
হৃদয়ে দিলে ঢালি।
.
যখন আমার আধো বোল
ছিল আধো কথা,
তখন তোমার চোখে জল
খোকা বলছে কথা।
.
মাগো তুমি এমন কেন?
কত্ত ভালোবাস!
তোমার ভালবাসার মান
রাখব এবার হাঁসো।
.
মারে তোমার জন্য লিখা
আমার ছোট্ট কবিতা,
জীবন দিলেও শোধ হবেনা
আমার ঋণের বোঝাটা।
.
প্রতিদিনই হরেক রকম
শব্দ বলি ভাই,
আম্মু ডেকে শব্দটিতে-
ভিন্ন মজা পাই।
.
তোমার খোকা পন করেছি
তোমায় রাখব খুশি,
মাগো তোমায় ভালোবাসি
অনেক বেশী বেশী।
.
০২ এপ্রিল ২০১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন