***বিদায় পিয়াস করিম***
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় পিয়াস করিম-
বিদায় তোমায়,
জানি; আসবেনা নাড়া দিতে
বিবেকের কোমায়।
.
তোমার মত অনেক মানুষ
খুব প্রয়োজন ছিল,
তবু বিধাতার ইচ্ছাতে
আরও কমে গেল।
.
সারা জাতি ভুগে চলে
বিবেকের ক্যান্সারে,
কথায় দিয়েছ সেবা
ব্যাথা ভরা মনটারে।
.
সবাই যখন ছুটে গেছে
তোষণে ও প্রেষণে,
তুমি ছুটে চলেছিলে
সত্যের পেছনে।
.
তাই মিথ্যেরা খুশি আজ
তোমার এই মরণে,
তবু তুমি বেঁচে রবে
আমাদের স্মরণে।
.
বিদায় তোমায়; রইল দোয়া;
নাজাতের জন্য,
ধ্বংস তাদের হোক
যারা লোভী বন্য।
.
তোমার মৃত্যু আজও
ধোঁয়াতে ঘেরা,
হয়তো এখানে মিশে
মিথ্যের সুরা।
.
যেই সুরা করেছে
জাতিকে মাতাল,
আকাশে তুলবে বলে
নিয়েছে পাতাল।
.
সত্যটা জেনে যাব
আশাকরি তাড়াতাড়ি,
পরাজিত হোক যত
মিথ্যের বাড়াবাড়ি।
.
১৪.১০.১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন