
কেউ বদলে যায় না, বদলে যায় পারিপার্শ্বিক পরিস্থিতি,
বদলায় স্থান, কাল; জীবনে আসে সংকোচন কিংবা স্ফীতি।
এ জীবন যুদ্ধে কেউবা জয়ী, কেউবা আবার হেরে যায়;
তাই, বিজয়ী আর হারা ব্যক্তির মেজাজ যে এক পাওয়া দায়।
এই দায়ের ঘানি টেনে টেনে সিংহভাগই কষ্ট পায়,
আর তোমরা বলো অমুক তমুক কেমন করে বদলে যায়!?
এ জীবন হলো শুরু থেকেই স্তরে স্তরে সাজানো,
তাই প্রতি স্তরেই শিক্ষা অনেক, অস্রু ফোঁটায় ভেজানো।
অস্রু গুলো মুছে কেউবা উচ্চ সিঁড়ি মাড়িয়ে যায়,
কেউ বা আবার তীব্র স্রোতে কালের গর্ভে হারিয়ে যায়।
একেই বলে পরিবর্তন, হয়ত এটাই বদলে যাওয়া,
এটাই যদি অপরাধ হয়, ভুল বোঝাটাই শেষের পাওয়া।
৩১/১০/২০১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

