
অনেক অভিমান হতে পারে, ইচ্ছে হতে পারে দূরে চলে যাই,
কিন্তু পারিনা, তোমার মাঝে ফের আমাকে নতুন রূপে খুঁজে পাই।
নিজেকে নতুন করে পাওয়ার আশাতেই কি দূরে থাকা হলোনা!?
সত্যিই আজো জানি না এটার উত্তর আমি, সমীকরণ মেলেনা।
অন্যের সমীকরণ মেলাতে সবাই পটু! নিজের বেলাতেই ঠনঠন,
তাই এক তোমাকেই চেয়েছি অভিমান ভেঙে, আজো তুমিই স্বপ্নিল পণ।
হুম আমি খুব জানি; তুমি চলছো তোমার পথে আমিহীন চরাচর;
ওই..., অবশ্যই জেনো পথের শেষে আমাকেই পাবে যতই করো পর।
ঐ হৃদয় হতে যত অবহেলাই আসুক ক্ষতি চাইবো কি আমি!?
নাহ, আমি বদরুল বা কুকুর নই, ঠিক তেমন; যেমন মানুষ জানতে তুমি।
০২/১১/২০১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

